নমনীয় উচ্চ মার্জিনের প্রয়োজনীয়তা (FHMR) হলো একটি ফিচার যা মার্কেটের চরম ভোলাটিলিটির সময়কাল, যেমন সংবাদ প্রকাশ বা মার্কেট বন্ধের সময়, স্বয়ংক্রিয়ভাবে মার্জিনের প্রয়োজনীয়তা সমন্বয় করে। এটি পরিবর্তনশীল মার্কেট পরিস্থিতিতে আরও কার্যকরভাবে ট্রেডিংয়ের ঝুঁকি পরিচালনা করতে সহায়তা করে। আপনার ট্রেডিংয়ের কার্যকলাপ এবং রিয়েল-টাইম মার্কেট ঝুঁকির উপর ভিত্তি করে, আপনি এমন সময়ের সম্মুখীন হতে পারেন যখন কোনো HMR থাকবে না (HMR ফ্রি) অথবা কিছু সময়ের জন্য মার্জিনের প্রয়োজনীয়তার বেশি হতে পারে (বর্ধিত HMR)।
স্থিতিশীল ট্রেডিংয়ের শর্তাবলী বজায় রাখতে এই ফিচারটি ডিফল্টভাবে সক্রিয় থাকে। আপনি যেকোনো সময় আপনার পার্সোনাল এরিয়া থেকে এটি নিষ্ক্রিয় করতে পারবেন। নিষ্ক্রিয় করা হলে, আপনার একাউন্ট বর্ধিত HMR-এর অধীনে থাকবে, অর্থাৎ উচ্চ ভোলাটিলিটির ঘটনার সময় উচ্চ মার্জিনের প্রয়োজনীয়তা প্রযোজ্য হতে পারে।
স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্টের জন্য নমনীয় HMR উপলভ্য নয়।
আমরা আমাদের ট্রেডারদের জন্য বাড়তি সুবিধা হিসেবে FHMR অফার করি, তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে এটি সবসময় সকল গ্রাহকদের জন্য উপলভ্য নাও থাকতে পারে। উপলভ্যতা আমাদের গাণিতিক মডেলগুলোর মাধ্যমে নির্ধারণ করা হয়, যা আপনার ট্রেডিংয়ের শর্তাবলী এবং কার্যকলাপ মূল্যায়ন করে। যদি আপনার ট্রেডিং কৌশল এর উপর খুব বেশি নির্ভর করে বা এটির অপব্যবহার করা হয়, তাহলে এটি নিষ্ক্রিয় করাও হতে পারে।
HMR স্ট্যাটাস
HMR স্ট্যাটাস মার্কেটের চলমান পরিস্থিতিতে আপনার ট্রেডিংয়ের কার্যকলাপের সাথে জড়িত ঝুঁকির মাত্রাকে প্রতিফলিত করে।
আপনি পার্সোনাল এরিয়া-এর ট্রেডিংয়ের শর্তাবলীর অধীনে আপনার বর্তমান HMR স্ট্যাটাস দেখতে পারবেন।
| স্ট্যাটাস | এর অর্থ কী |
| HMR ফ্রি | কোনো মার্জিনের প্রয়োজনীয়তা প্রযোজ্য নয় (নিশ্চয়তা নেই)। |
| বর্ধিত HMR | উচ্চ ভোলাটিলিটির ঘটনার সময়ে মার্জিনের প্রয়োজনীয়তা প্রয়োগ করা হতে পারে। |
এসব স্ট্যাটাসগুলি প্রতিদিন পর্যালোচনা করা হয় এবং মার্কেটের পরিস্থিতি ও আপনার ট্রেডিংয়ের কার্যকলাপের উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে। কোনো আপডেট কার্যকর হওয়ার আগে আপনার পার্সোনাল এরিয়া এবং ইমেলের মাধ্যমে আপনাকে জানানো হবে।
আপনি পার্সোনাল এরিয়া থেকে নমনীয় HMR ফিচারটি বন্ধ করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের জন্য ডিফল্ট 'বর্ধিত HMR' স্ট্যাটাস (ডিফল্ট লিভারেজ 1:200) এবং মার্জিনের সীমাবদ্ধতা প্রযোজ্য হবে।
প্রভাবিত ইন্স্ট্রুমেন্ট
নমনীয় HMR যেগুলির ক্ষেত্রে প্রযোজ্য:
- ফোরেক্স
- মেটাল
- এনার্জিসমূহ
- ক্রিপটোকারেন্সি
- US30, US500, USTEC, JP225, US30_x10, US500_x100, USTEC_x100
এটি স্টক বা অন্যান্য সূচকের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
দ্রষ্টব্য: ঝুঁকির সীমাবদ্ধতার কারণে অর্ডার প্রত্যাখ্যান করা হতে পারে। এই সীমাবদ্ধতাগুলি ট্রেড কার্যকরীকরণের যেকোনো ধাপে ঘটতে পারে। যদিও এর ফলে মাঝেমধ্যে ট্রেডিংয়ের সুযোগ হাতছাড়া হতে পারে, তবে এটি সরাসরি কোনো আর্থিক ক্ষতি ঘটায় না।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
বিভিন্ন HMR স্ট্যাটাসগুলি কী কী?
HMR স্ট্যাটাস মার্কেটের চলমান পরিস্থিতিতে ট্রেডিংয়ের ঝুঁকির মাত্রা নির্দেশ করে। সাধারণ স্ট্যাটাসগুলি হলো:
- HMR ফ্রি: কোনো মার্জিনের প্রয়োজনীয়তা প্রযোজ্য নয় (নিশ্চয়তা নেই)।
- বর্ধিত HMR: উচ্চ ভোলাটিলিটির ঘটনার সময় মার্জিনের প্রয়োজনীয়তা প্রয়োগ করা হতে পারে।
HMR কি স্থায়ী না অস্থায়ী?
HMR স্ট্যাটাসগুলি অস্থায়ী। আপনার ট্রেডিংয়ের কার্যকলাপ এবং মার্কেটের পরিস্থিতির উপর ভিত্তি করে এগুলি পরিবর্তিত হয়। ঝুঁকি কমে গেলে, আপনার অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে HMR ফ্রি স্ট্যাটাসে ফিরে যায়।
আমার HMR স্ট্যাটাস কত ঘন ঘন আপডেট হয়?
আপনার ট্রেডিংয়ের কার্যকলাপ এবং মার্কেটের চলমান পরিস্থিতির উপর ভিত্তি করে আপনার HMR স্ট্যাটাস প্রতিদিন পর্যালোচনা করা হয়।
একই দিনে কেন আমার HMR স্ট্যাটাস পরিবর্তিত হলো?
সাধারণত দিনে একবার আপডেট করা হলেও, ট্রেডিংয়ের কার্যকলাপ বা মার্কেটের ভোলাটিলিটিতে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটলে, একই দিনেই আপনার স্ট্যাটাস পরিবর্তিত হতে পারে।
আমি কখন আবার “HMR ফ্রি” স্ট্যাটাস ফিরে পাবো?
HMR স্ট্যাটাসগুলি স্থায়ী নয়। এটি পরিবর্তনশীল এবং আপনার ট্রেডিংয়ের আচরণ ও মার্কেটের পরিস্থিতির উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে। ঝুঁকি কমে গেলে, আপনার স্ট্যাটাস স্বয়ংক্রিয়ভাবে উন্নত হতে পারে।
আমার ঝুঁকির প্রোফাইল উন্নত করতে আমাকে কী করতে হবে?
আপনার ঝুঁকির প্রোফাইল উন্নত করতে এবং HMR ফ্রি স্ট্যাটাস ফিরে পেতে, অ্যাকাউন্টের অবস্থা স্বাভাবিক রাখার দিকে মনোযোগ দিন এবং মার্কেটের ভোলাটাইল সময়কালে ঝুঁকি বাড়াতে পারে এমন কার্যকলাপ এড়িয়ে চলুন। আপনার সামগ্রিক ট্রেডিংয়ের আচরণকে একটি পরিমিত ঝুঁকি স্তরের মধ্যে রাখা 'বর্ধিত HMR' প্রয়োগ হওয়ার সম্ভাবনা কমাতে সহায়তা করতে পারে।
আমার এই HMR স্ট্যাটাসটি কেন এসেছে?
আপনার ট্রেডিংয়ের কার্যকলাপ এবং মার্কেটের ঝুঁকির মতো বিষয়গুলির উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে আপনার স্ট্যাটাস নির্ধারণ করা হয়।
আপনার HMR স্থিতি প্রতিদিন পর্যালোচনা হয় এবং এটি আপনার ট্রেডিংয়ের কার্যকলাপ ও মার্কেটের পরিস্থিতি সম্পর্কিত বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। দীর্ঘমেয়াদে একটি ভালো ঝুঁকির প্রোফাইল বজায় রাখা এই পর্যালোচনাগুলির সময় আপনার স্ট্যাটাস উন্নত করতে সাহায্য করতে পারে।
আমি কি আমার HMR স্ট্যাটাসের ম্যানুয়াল পর্যালোচনার অনুরোধ করতে পারব?
না। HMR স্ট্যাটাসগুলি নিরপেক্ষ ঝুঁকি-সম্পর্কিত মানদণ্ডের উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়।
আমার HMR স্ট্যাটাস উন্নত হলে কি বিধিনিষেধগুলি সাথে সাথে প্রত্যাহার করা হবে?
হ্যাঁ। আপনার ঝুঁকির মাত্রা কমে গেলে এবং সিস্টেম আপনার স্ট্যাটাস আপডেট করলে, বিধিনিষেধগুলি স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার করা হবে।
HMR কি আমার বিদ্যমান খোলা ট্রেডগুলিকে প্রভাবিত করবে?
HMR বিদ্যমান খোলা ট্রেডগুলিকে প্রভাবিত করতে পারে। আপনার বর্তমান HMR স্ট্যাটাসের উপর ভিত্তি করে নতুন অবস্থান খোলা বা বিদ্যমান অবস্থান পরিবর্তন করাও সীমিত করা হতে পারে।
আমার "HMR ফ্রি" স্ট্যাটাস থাকা সত্ত্বেও কেন আমার ট্রেড প্রত্যাখ্যান করা হলো?
আপনার HMR ফ্রি স্ট্যাটাস থাকলেও, HMR-বহির্ভূত কারণে একটি ট্রেড প্রত্যাখ্যান করা হতে পারে, যেমন:
- কার্যকরীকরণের সময় পর্যাপ্ত মার্জিন বা ব্যালেন্স না থাকা।
- উচ্চ ভোলাটিলিটির সময়ে ইন্স্ট্রুমেন্টের জন্য অনুমোদিত সীমার চেয়ে বড় ট্রেডের আকার।
এসব প্রত্যাখ্যান সাধারণ ট্রেডিং এবং ঝুঁকি ব্যবস্থাপনার নিয়মের উপর ভিত্তি করে হয়।
আমার পর্যাপ্ত তহবিল থাকলে, HMR-সম্পর্কিত প্রত্যাখ্যান এড়াতে আমার কী করা উচিত?
আপনার পর্যাপ্ত তহবিল থাকলেও, সামগ্রিক এক্সপোজার বা মার্কেট-সম্পর্কিত সীমাবদ্ধতার কারণে একটি ট্রেড প্রত্যাখ্যান করা হতে পারে। ট্রেডিংয়ের শর্তাবলী দ্রুত পরিবর্তিত হলে বা মার্কেটের অংশগ্রহণকারীদের মধ্যে ঝুঁকির সীমা পূর্ণ হলে এটি ঘটতে পারে।
এই ধরনের প্রত্যাখ্যানের সম্ভাবনা কমাতে, উচ্চ ভোলাটিলিটির সময়কালে ট্রেডিং এড়িয়ে চলুন এবং মার্কেটের পরিস্থিতি স্থিতিশীল হলে পরে আবার অর্ডারটি দেওয়ার চেষ্টা করুন।
আপনারা কেন আমাকে আমার অর্থ হারাতে দিলেন?
ট্রেডিংয়ে সবসময় ঝুঁকি থাকে এবং Exness মার্কেটের গতিবিধি বা ট্রেডিংয়ের ফলাফলকে প্রভাবিত করে না। মার্জিনের প্রয়োজনীয়তা এবং ঝুঁকি-সম্পর্কিত তথ্যসহ সব শর্তাবলী আপনাকে ইমেল এবং আপনার পার্সোনাল এরিয়ার মাধ্যমে জানানো হয়েছিল। ঝুঁকি ব্যবস্থাপনার টুলগুলি ব্যবহার করা আপনাকে এক্সপোজার পরিচালনা করতে এবং আপনার তহবিল সুরক্ষিত রাখতে সাহায্য করে।
আমার বিভিন্ন পার্সোনাল এরিয়া-তে HMR স্ট্যাটাস ভিন্ন কেন?
ট্রেডিংয়ের কার্যকলাপের উপর ভিত্তি করে প্রতিটি পার্সোনাল এরিয়া-কে পৃথকভাবে HMR স্ট্যাটাস নির্ধারণ করা হয়। বিভিন্ন PA-এর মধ্যে পার্থক্য থাকাটা স্বাভাবিক।
অন্য একজন ট্রেডারের HMR স্ট্যাটাস আমার চেয়ে ভালো কেন?
স্ট্যাটাস ব্যক্তিগত ট্রেডিংয়ের কার্যকলাপ ও মার্কেটের ঝুঁকির উপর নির্ভর করে। প্রত্যেকজন গ্রাহকের স্ট্যাটাস ভিন্ন হয়।
আমি একটি নতুন পার্সোনাল এরিয়া খুলে HMR ছাড়া থাকতে পারব?
না। HMR ফ্রি স্ট্যাটাস শুধুমাত্র কিছু ট্রেডিং ইতিহাস তৈরি হওয়ার পরেই প্রয়োগ করা হয়। নতুন পার্সোনাল এরিয়া খোলা HMR ফ্রি স্ট্যাটাসের নিশ্চয়তা দেয় না।
আমার HMR স্ট্যাটাস পরিবর্তিত হলে আমি কীভাবে জানব?
পরিবর্তনটি কার্যকর হওয়ার আগে আপনার পার্সোনাল এরিয়া এবং ইমেল-এর মাধ্যমে আপনাকে জানানো হবে।
HMR কি সব ইন্স্ট্রুমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য?
নমনীয় HMR ফোরেক্স, মেটাল, এনার্জি এবং ক্রিপ্টোকারেন্সি-এর ক্ষেত্রে প্রযোজ্য। এটি সূচক বা স্টক-এর ক্ষেত্রে প্রযোজ্য নয়।
টার্মিনালে HMR দেখানো লাইনগুলি কেন অদৃশ্য হয়ে গেল?
টার্মিনালে HMR দেখানো লাইনগুলি আপনার HMR স্ট্যাটাসের সাথে সংযুক্ত এবং আপনার "HMR ফ্রি" স্ট্যাটাস থাকলে সেগুলি অদৃশ্য হয়ে যেতে পারে। আপনি আপনার পার্সোনাল এরিয়া-তে আপনার বর্তমান HMR স্ট্যাটাস দেখতে পারবেন।