কোনো অর্ডারের সাথে যুক্ত স্প্রেড খরচের কারণে অর্ডারটি নেগেটিভ ব্যালেন্স সহ খোলা হতে পারে। স্প্রেড হল কোনো ট্রেডিং ইন্সট্রুমেন্টের বিড প্রাইস ও আস্ক প্রাইস-এর মধ্যের পিপ সাইজের পার্থক্য। সহজ কথায়, স্প্রেড হল একটি কার্যকর হওয়া অর্ডারের খরচ এবং অর্ডারটি খোলার সময় তা ফ্লোটিং লস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
কিভাবে স্প্রেড গণনা করা হয়
আপনি একটি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে 1.04620/1.04630 প্রারম্ভিক মূল্যে EURUSD এর 5 লটের জন্য 1:2000 লিভারেজ সহ একটি ক্রয় অর্ডার করেছেন এবং 1.04680/1.04690-এ অবস্থান বন্ধ করেছেন।
এই উদাহরণে আপনি দেখবেন কিভাবে স্প্রেড গণনা করা হয়:
- স্প্রেড = (আস্ক প্রাইস - বিড প্রাইস) / পিপ সাইজ (1.04630 - 1.04620) / 0.0001 = 1 পিপ
- পিপ ভেলু = লট × চুক্তির আকার × পিপ সাইজ (5 × 100000 × 0.0001) = 50 USD
আমাদের ট্রেডিং ক্যালকুলেটর দিয়ে সহজেই পিপ ভেলু হিসাব করা যায়।
স্প্রেডের খরচ = পিপ হিসেবে স্প্রেড × পিপ ভেলু = 1 × 50 = 50 USD
স্প্রেডের খরচ হল USD 50, তাই এই অর্ডারটি -50 USD নেগেটিভ ব্যালেন্স সহ খোলা হবে।
অন্যান্য উদাহরণের জন্য স্প্রেড সম্পর্কে আরও জানুন।