আমরা বিস্তৃত পরিসরের বৈশ্বিক ও আঞ্চলিক পেমেন্ট পদ্ধতি অফার করে থাকি। আপনার জন্য উপলভ্য পেমেন্ট পদ্ধতিগুলি আপনার Exness অ্যাকাউন্টটি যে অঞ্চলে নিবন্ধিত, সেই অঞ্চল (যা তৈরির পরে পরিবর্তন করা যাবে না) এবং আপনার Exness অ্যাকাউন্টের যাচাইকরণের স্ট্যাটাস-এর উপর নির্ভর করে।
আপনার Exness অ্যাকাউন্টে লগ ইন করুন এবং বর্তমানে আপনার জন্য উপলভ্য পেমেন্ট পদ্ধতিগুলি দেখতে প্রধান মেনু থেকে জমা অথবা অর্থ উত্তোলন ট্যাবগুলি খুলুন। উপলভ্য পেমেন্ট পদ্ধতিসমূহ মুছে ফেলা যাবে না।
পেমেন্ট প্রদানকারীরা রক্ষণাবেক্ষণের কাজ করার সময় পেমেন্ট পদ্ধতিগুলি সাময়িকভাবে অনুপলভ্য থাকতে পারে। এমন পরিস্থিতিতে আপনি অন্য যেকোনো উপলভ্য পেমেন্ট পদ্ধতি ব্যবহার করতে পারবেন অথবা আপনাকে আপনার পছন্দের পেমেন্ট পদ্ধতি পুনরায় উপলভ্য হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
কিছু কিছু পেমেন্ট পদ্ধতি ব্যবহার করার আগে পেমেন্ট অ্যাকাউন্টের অতিরিক্ত যাচাইকরণ প্রয়োজন হয়।
আপনার পার্সোনাল এরিয়ায় প্রদর্শিত পেমেন্ট পদ্ধতি সংক্রান্ত তথ্য সম্পর্কে আরও জানুন।