আসল ট্রেডিং অ্যাকাউন্টগুলি স্বয়ংক্রিয়ভাবে আর্কাইভ করা হয় এবং একটি নির্দিষ্ট সময় নিষ্ক্রিয় থাকার পর MT ডেমো ট্রেডিং অ্যাকাউন্টগুলি মুছে ফেলা হয়।
MT4 ও MT5 উভয় ক্ষেত্রেই, 3 দিন নিষ্ক্রিয় থাকার পর আসল ট্রেডিং অ্যাকাউন্ট আর্কাইভ করা হতে পারে।
আসল ট্রেডিং অ্যাকাউন্টগুলিকে ম্যানুয়ালভাবে আর্কাইভ করা যায় অথবা একটি নির্দিষ্ট সময় ধরে নিষ্ক্রিয় থাকার পর সেগুলি স্বয়ংক্রিয়ভাবে আর্কাইভ করা হয়। নিষ্ক্রিয়তা বলতে ট্রেডিং বা ব্যালেন্স সংক্রান্ত কোনো লেনদেন না করাকে বোঝায়।
নিষ্ক্রিয় থাকার পর MT ডেমো ট্রেডিং অ্যাকাউন্টগুলি স্থায়ীভাবে মুছে ফেলা হয়।
আর্কাইভ করার পর, আসল ট্রেডিং অ্যাকাউন্টগুলি পুনরায় সক্রিয় না করা পর্যন্ত ট্রেড করার জন্য ব্যবহার করা যাবে না। আর্কাইভ করা ট্রেডিং অ্যাকাউন্টে অবশিষ্ট তহবিল থেকে যাবে, তবে লেনদেনের বিকল্পগুলি পুনরুদ্ধার করতে অবশ্যই অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় করতে হবে।
আপনার আর্কাইভ করা অ্যাকাউন্টগুলি যেখানে খুঁজে পাবেন
আর্কাইভ করা অ্যাকাউন্টগুলি আমার অ্যাকাউন্ট-এর আসল বা ডেমো ট্যাবের অধীনে, আর্কাইভ করা অ্যাকাউন্ট বিভাগে (আপনার সক্রিয় অ্যাকাউন্টগুলির নিচে) প্রদর্শিত হয়।
পার্সোনাল এরিয়া
- আপনার পার্সোনাল এরিয়া-তে লগ ইন করুন এবং আমার অ্যাকাউন্ট খুলুন।
- আসল বা ডেমো নির্বাচন করুন।
- নিচে স্ক্রোল করে আর্কাইভ করা অ্যাকাউন্ট-এ যান।
ওয়েব পার্সোনাল এরিয়া-তে আর্কাইভ করা অ্যাকাউন্টগুলি আর্কাইভ করার কারণ (স্বয়ংক্রিয় বা ম্যানুয়াল) এবং আর্কাইভ করার তারিখ প্রদর্শন করে।
Exness Trade
- Exness Trade খুলুন এবং অ্যাকাউন্ট পরিবর্তন করুন বাটনে ট্যাপ করুন।
- আসল বা ডেমো নির্বাচন করুন।
- নিচে, আর্কাইভ করা অ্যাকাউন্ট খুঁজুন।
কোনো আর্কাইভ করা অ্যাকাউন্ট আগে আপনার মূল অ্যাকাউন্ট হিসেবে নির্বাচিত থাকলে, সেটি একটি আনআর্কাইভ বাটনসহ নিষ্ক্রিয় হিসেবে দৃশ্যমান থাকতে পারে।
ম্যানুয়াল আর্কাইভিং
পার্সোনাল এরিয়া
- আপনার পার্সোনাল এরিয়া-তে লগ ইন করে আমার অ্যাকাউন্ট খুলুন।
- আপনি যে অ্যাকাউন্টটি আর্কাইভ করতে চান, সেটি নির্বাচন করুন।
- 3-ডট মেনুটি খুলুন এবং অ্যাকাউন্ট আর্কাইভ করুন নির্বাচন করুন।
Exness Trade
- Exness Trade খুলুন এবং অ্যাকাউন্ট-এ যান।
- অ্যাকাউন্টের তালিকাটি খুলুন।
- অ্যাকাউন্টের উপর বাম দিকে সোয়াইপ করে আর্কাইভ করুন-এ ট্যাপ করুন।
স্বয়ংক্রিয় আর্কাইভিং
আসল MetaTrader 4 (MT4) এবং MetaTrader 5 (MT5) ট্রেডিং অ্যাকাউন্টগুলি 3 দিন নিষ্ক্রিয় থাকলে স্বয়ংক্রিয়ভাবে আর্কাইভ হয়ে যেতে পারে। আর্কাইভ করা আসল ট্রেডিং অ্যাকাউন্টগুলি মুছে ফেলা যায় না। একটি নির্দিষ্ট সময় নিষ্ক্রিয় থাকলে MetaTrader ডেমো ট্রেডিং অ্যাকাউন্টগুলি মুছে ফেলা হয়।
আর্কাইভ করা অ্যাকাউন্টগুলি এরপরেও MetaTrader-এ দেখা যেতে পারে, তবে সেটি আবার স্বাভাবিকভাবে ব্যবহার করতে আপনাকে আপনার পার্সোনাল এরিয়া (PA) বা Exness Trade অ্যাপ থেকে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করতে হবে।
অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে আর্কাইভ হয়ে গেলে, আপনি লগ ইন করার পর একটি নোটিফিকেশন দেখতে পাবেন।
অ্যাকাউন্ট পুনরায় সক্রিয়করণ
আর্কাইভ করা আসল অ্যাকাউন্ট পুনরুদ্ধার (আনআর্কাইভ) করতে:
পার্সোনাল এরিয়া
- আপনার পার্সোনাল এরিয়া-তে লগ ইন করে আমার অ্যাকাউন্ট খুলুন।
- আসল বা ডেমো নির্বাচন করুন।
- নিচে করে আর্কাইভ করা অ্যাকাউন্ট-এ যান।
- আপনি যে অ্যাকাউন্টটি আনআর্কাইভ করতে চান, সেটিতে পুনরুদ্ধার করুন নির্বাচন করুন।
Exness Trade
- Exness Trade খুলুন এবং অ্যাকাউন্ট-এ যান।
- আসল বা ডেমো নির্বাচন করুন এবং তারপর আর্কাইভ করা অ্যাকাউন্ট খুলুন।
- অ্যাকাউন্টের উপর বাম দিকে সোয়াইপ করে পুনরুদ্ধার করুন-এ ট্যাপ করুন।
অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা বা আর্কাইভ করা অ্যাকাউন্টগুলি পুনরায় সক্রিয় করার জন্য Exness কোনো ফি চার্জ করে না।