Exness প্ল্যাটফর্ম-ভিত্তিক ট্রেডিং অ্যাকাউন্টগুলি শুধু Exness টার্মিনাল এবং Exness Trade অ্যাপ-এ ব্যবহার করা যাবে। এই অ্যাকাউন্টগুলি MetaTrader প্ল্যাটফর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
Exness প্ল্যাটফর্ম শুধু নির্দিষ্ট কিছু অঞ্চলে উপলভ্য।
উপলভ্য অ্যাকাউন্টের ধরন: স্ট্যান্ডার্ড, প্রো, র স্প্রেড, জিরো ও স্ট্যান্ডার্ড সেন্ট*।
উপলভ্য ইন্স্ট্রুমেন্ট: ফরেক্স, ক্রিপ্টোকারেন্সি, সূচক, স্টক এবং পণ্যদ্রব্য।
স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট শুধু নির্দিষ্ট কিছু অঞ্চলে উপলভ্য।
Exness প্ল্যাটফর্ম-ভিত্তিক অ্যাকাউন্ট খুলতে:
- আমার অ্যাকাউন্ট ট্যাব থেকে নতুন অ্যাকাউন্ট খুলুন নির্বাচন করুন।
- দেখানো বিকল্পগুলি থেকে একটি ট্রেডিং অ্যাকাউন্টের ধরন বেছে নিন এবং চালিয়ে যান।
- অ্যাকাউন্ট সেটআপ করার সময়, প্ল্যাটফর্মের ধরন হিসেবে Exness বেছে নিন।
- ট্রেডিং শুরু করার জন্য Exness টার্মিনালে পুনঃনির্দেশিত হতে ট্রেড করুন বাটনে ক্লিক করুন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আমি কেন MT ট্রেডিং প্ল্যাটফর্মে লগ ইন করতে পারছি না?
Exness প্ল্যাটফর্ম-এর ধরন অনুযায়ী তৈরি অ্যাকাউন্টগুলি শুধু Exness টার্মিনাল এবং Exness Trade অ্যাপ-এর সাথে সামঞ্জস্যপূর্ণ। MetaTrader প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য, একটি MT4 বা MT5 অ্যাকাউন্ট তৈরি করুন।
আমি কি Exness প্ল্যাটফর্মের অ্যাকাউন্টগুলিতে এক্সপার্ট অ্যাডভাইজর (EA) ব্যবহার করতে পারব?
না, এক্সপার্ট অ্যাডভাইজর শুধু MT4 এবং MT5 অ্যাকাউন্টে উপলভ্য। এক্সপার্ট অ্যাডভাইজর (EA) ব্যবহার করতে, একটি MT4 বা MT5 ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন।
পারফরম্যান্স ট্যাব উইজেটের অধীনে আমি কেন Exness প্ল্যাটফর্মের অ্যাকাউন্টগুলি দেখতে পাচ্ছি না?
এই মুহূর্তে, Exness প্ল্যাটফর্মের অ্যাকাউন্টগুলি শুধু পারফরম্যান্স ট্যাবের অধীনে সারাংশ এবং অর্ডারের ইতিহাস উইজেটে প্রদর্শিত হবে। তারপরও আপনি দৈনিক বিবরণী পাবেন, যেখানে পারফরম্যান্স সম্পর্কিত বিস্তারিত বিবরণ থাকবে।
সুবিধাসমূহ সকল ব্যবহারকারীর জন্য প্রযোজ্য যদি প্রদর্শিত নাও হয়।
আমি Exness Trade এবং Exness Terminal-এ সমস্যার সম্মুখীন হচ্ছি, আমার কী করা উচিত?
আপনি আপনার Exness ট্রেডিং প্ল্যাটফর্মে সমস্যার সম্মুখীন হলে, তা Exness Trade অ্যাপ বা Exness টার্মিনাল যাই হোক না কেন, Exness প্ল্যাটফর্ম ক্যাটাগরির অধীনে একটি টিকিট তৈরি করতে আপনার পার্সোনাল এরিয়া (PA)-এর সাপোর্ট হাব-এ যান। সাপোর্ট হাবে কীভাবে টিকিট তৈরি করবেন তা জানুন।