MetaTrader 4 (MT4) একটি শক্তিশালী ও ব্যবহারকারী-বান্ধব ট্রেডিং প্ল্যাটফর্ম। এই নিবন্ধে আপনার মোবাইল ডিভাইসে ( Android ও iOS উভয়) MT4 ব্যবহার করার পদ্ধতি দেখানো হয়েছে।
MT4 অ্যাপটি ডাউনলোড করার আগে, সংযুক্ত নিবন্ধটি ব্যবহার করে আপনার পার্সোনাল এরিয়া (PA)-তে গিয়ে আপনার ট্রেডিং অ্যাকাউন্টের লগইন ও সার্ভার সম্পর্কিত বিবরণ খুঁজে নিন।
লগইন করা হচ্ছে
+Android-এর জন্য:
- Google Play অথবা APK সংস্করণ থেকে MT4 অ্যাপটি ডাউনলোড করুন।
- MT4 খুলুন এবং প্রধান মেনু থেকে অ্যাকাউন্ট পরিচালনা করুন নির্বাচন করুন।
- + আইকনে ট্যাপ করুন এবং বিদ্যমান অ্যাকাউন্টে লগইন করুন বিকল্পটি নির্বাচন করুন।
- "Exness" লিখুন এবং আপনার ট্রেডিং অ্যাকাউন্টের জন্য উপযুক্ত ট্রেডিং সার্ভারটি নির্বাচন করুন।
- আপনার ট্রেডিং অ্যাকাউন্টের নম্বর ও ট্রেডিং অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি লিখুন, তারপর সাইন ইন করুন বিকল্পে ট্যাপ করুন।
- ট্রেডিং অ্যাকাউন্টটি অ্যাকাউন্ট ট্যাবে যোগ করা হয়।
HarmonyOS ডিভাইসের জন্য:
- Huawei App Gallery থেকে DroiTong অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন।
- আমাদের ওয়েবসাইট থেকে MT4-এর জন্য APK ডাউনলোড করুন।
- আপনার ডিভাইসের ফাইল ম্যানেজার খুলুন এবং DroiTong-এর মাধ্যমে ইনস্টল শুরু করতে MT4-এর APK নির্বাচন করুন।
- ইনস্টল করা হয়ে গেলে, MT4 অ্যাপটি আপনার ডিভাইসের DroiTong উইজেটের ভিতরে পাওয়া যাবে।
- MT4 খুলুন এবং প্রধান মেনু থেকে অ্যাকাউন্ট পরিচালনা করুন নির্বাচন করুন।
- + আইকনে ট্যাপ করুন এবং বিদ্যমান অ্যাকাউন্টে লগইন করুন বিকল্পটি নির্বাচন করুন।
- "Exness" লিখুন এবং আপনার ট্রেডিং অ্যাকাউন্টের জন্য উপযুক্ত ট্রেডিং সার্ভারটি নির্বাচন করুন।
- আপনার ট্রেডিং অ্যাকাউন্টের নম্বর এবং ট্রেডিং অ্যাকাউন্টের পাসওয়ার্ড লিখুন, তারপর সাইন ইন করুন-এ ট্যাপ করুন।
- ট্রেডিং অ্যাকাউন্টটি অ্যাকাউন্ট ট্যাবে যোগ করা হয়।
iOS এর জন্য:
- App Store থেকে MT4 অ্যাপটি ডাউনলোড করুন।
- MT4 খুলুন এবং সেটিংস নির্বাচন করুন।
- নতুন অ্যাকাউন্ট বিকল্পে ট্যাপ করুন এবং একটি বিদ্যমান অ্যাকাউন্টে লগইন করুন বিকল্প নির্বাচন করুন।
- "Exness" লিখুন এবং আপনার ট্রেডিং অ্যাকাউন্টের জন্য উপযুক্ত ট্রেডিং সার্ভারটি নির্বাচন করুন।
- আপনার ট্রেডিং অ্যাকাউন্টের নম্বর এবং ট্রেডিং অ্যাকাউন্টের পাসওয়ার্ড লিখুন, তারপর সাইন ইন করুন-এ ট্যাপ করুন।
Exness (KE) Limited-এ নিবন্ধিত গ্রাহকগণ, সার্ভারের নাম হিসেবে Exness (KE) Limited লিখুন।
অ্যাকাউন্ট বদল করা
+Android ব্যবহার করলে:
- প্রধান মেনু থেকে অ্যাকাউন্ট পরিচালনা করুন বেছে নিন।
- আপনি অ্যাকাউন্ট ট্যাবে যে ট্রেডিং অ্যাকাউন্টটিকে সক্রিয় করতে চান সেটিতে ট্যাপ করুন, ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডেনশিয়াল লিখতে বলা হলে তা লিখুন এবং তারপর সাইন ইন করুন।
- এখন সেই ট্রেডিং অ্যাকাউন্ট দিয়ে MT4-এ লগ ইন হবে।
iOS ব্যবহার করলে:
- MT4 খুলুন এবং সেটিংস-এ যান।
- অ্যাপে লগ ইন করা সবগুলি অ্যাকাউন্ট দেখতে অ্যাকাউন্টের পাশে থাকা তীর চিহ্নের আইকনে ট্যাপ করুন।
- লগ ইন করতে যেকোনও অ্যাকাউন্টে ট্যাপ করুন।
- এখন সেই ট্রেডিং অ্যাকাউন্ট দিয়ে MT4-এ লগ ইন হবে।
ইন্সট্রুমেন্ট যোগ করা
+যোগ করতে (Android ব্যবহার করে):
- কোট-এ যান।
- + আইকনে ট্যাপ করুন এবং তারপর উপস্থাপিত গ্রুপগুলি থেকে ইন্সট্রুমেন্টটি খুঁজে নিন।
- আপনি যোগ করতে চান এমন যেকোনও ইন্সট্রুমেন্টে ট্যাপ করুন এবং সেগুলি কোট-এ উপস্থাপিত তালিকায় যোগ হবে।
যোগ করতে (iOS ব্যবহার করে):
- কোট-এ যান।
- ট্রেডিংয়ের জন্য উপলভ্য সমস্ত ইন্সট্রুমেন্টের তালিকা খুলতে সার্চ বারে ট্যাপ করুন।
- আপনি যে ইন্সট্রুমেন্টটি যোগ করতে চান, সেটির পাশে থাকা + আইকনে ট্যাপ করলে সেটি আপনার কোট তালিকায় যোগ করা হবে।
ইন্সট্রুমেন্ট সরানো
+সরানোর জন্য (Android ব্যবহার করে):
- ডিলিট ফাংশনটি সক্রিয় করতে পেন্সিল আইকনে ট্যাপ করার পর বিন আইকনে ট্যাপ করুন।
- টু-টিক আইকন ব্যবহার করে ইন্সট্রুমেন্টগুলি বেছে নিন, বা তাদের বেছে নিতে পৃথক ইন্সট্রুমেন্টগুলিতে ট্যাপ করুন।
- সরানোর কাজটি নিশ্চিত করতে বিন আইকনে আরও একবার ট্যাপ করুন।
সরানোর জন্য (iOS ব্যবহার করে):
- পেন্সিল আইকনে ট্যাপ করুন এবং যে ইন্সট্রুমেন্টগুলি সরাতে চান সেগুলি নির্বাচন করুন।
- বিন আইকনে ট্যাপ করুন।
একটি অর্ডার খোলা
+অর্ডার দেওয়ার জন্য:
- কোট-এ যান।
- আপনি যে প্রতীকটি ট্রেড করতে চান সেটিতে ট্যাপ করুন এবং তারপর নতুন অর্ডার (যদি Android ব্যবহার করেন) ও ট্রেড করুন-এ (যদি iOS ব্যবহার করেন) ট্যাপ করুন।
- আপনার অর্ডার প্যারামিটার সেট করুন (যেমন স্টপ লস, টেক প্রফিট ইত্যাদি)।
- একটি মার্কেট অর্ডার খুলতে ক্রয় করুন বা বিক্রয় করুন-এ ট্যাপ করুন।
পেন্ডিং অর্ডারগুলি সেট আপ করতে:
- নতুন অর্ডার (Android-এর ক্ষেত্রে) অথবা ট্রেড করুন (iOS-এর ক্ষেত্রে) বিকল্পটি খুঁজুন।
- প্রদর্শিত কার্যকরীকরণের ধরনটিতে ট্যাপ করুন এবং একটি পেন্ডিং অর্ডার বেছে নিন।
-
নিম্নলিখিত প্যারামিটারগুলি সেট করুন:
- অর্ডারের পরিমাণ
- পেন্ডিং অর্ডারের মূল্য
- স্টপ লস (ঐচ্ছিক)
- টেক প্রফিট (ঐচ্ছিক)
- মেয়াদপূর্তি
অনুগ্রহ করে পেন্ডিং অর্ডার সেট করার সময় স্টপ লেভেল অনুসরণ করুন (SL ও TP সহ)।
অর্ডার বন্ধ ও সংশোধন করা
+- ট্রেড করুন ট্যাবে যান এবং খোলা অর্ডার-এ ট্যাপ করুন।
-
অর্ডারটিতে ট্যাপ করে ধরে রাখুন, তারপরে একটি অর্ডার
বন্ধ করুন বা সংশোধন করুন-এ
ট্যাপ করুন।
- অর্ডার বন্ধ করতে অর্ডার বন্ধ করুন-এ ট্যাপ করুন।
- উপস্থাপিত যেকোনো সেটিংস পরিবর্তন করুন, তারপরে পরিবর্তন করুন-এ ট্যাপ করুন।
- আপনি কৃত কাজটি নিশ্চিত করার একটি বিজ্ঞপ্তি পাবেন।