আপনি যদি নিজের ট্রেডিং প্ল্যাটফর্মের মধ্যে স্বয়ংক্রিয় কার্যক্রম সেট আপ করতে চান, তাহলে আপনার জন্য রয়েছে এক্সপার্ট অ্যাডভাইজর (EA)।
এক্সপার্ট অ্যাডভাইজর (EA) ট্রেডিংকে স্বয়ংক্রিয় করতে পারে, তবে এটি ব্যবহার করার পূর্বে বাস্তবায়িত কৌশলগুলি বুঝতে হবে। এক্সপার্ট অ্যাডভাইজর (EA) ইনস্টল ও ব্যবহার করার সময় যথাযথভাবে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
এক্সপার্ট অ্যাডভাইজর (EA) কী?
এক্সপার্ট অ্যাডভাইজর (EA) প্রোগ্রামটি একটি ট্রেডিং প্ল্যাটফর্মের মধ্যে কাজ করে, যা সরাসরি ইনপুট ছাড়াই ট্রেডিং কার্যক্রম পর্যবেক্ষণ ও স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করে। ইনস্টল করার সময়, একজন ব্যবহারকারীকে অবশ্যই কিছু নির্দিষ্ট মানদণ্ড (যেমন ট্রিগার অ্যালার্ট, বিজ্ঞপ্তি ইত্যাদি) সেট করে দিতে হবে, যার ভিত্তিতে এক্সপার্ট অ্যাডভাইজর (EA) প্রোগ্রামটি মার্কেটের শর্তাবলী পর্যবেক্ষণ করে ট্রেডিং কার্যক্রম সম্পন্ন করবে।
এক্সপার্ট অ্যাডভাইজর (EA)-কে যথাক্রমে MT4 ও MT5-এর সাথে কাজ করার জন্য MetaQuotes Language 4 (MQL4) অথবা MetaQuotes Language 5 (MQL5)-এ প্রোগ্রাম করা হয়েছে।
আপনার এক্সপার্ট অ্যাডভাইজর (EA) কাজ করছে ত নিশ্চিত করতে:
- শুধু MT4 ও MT5-এর ডেস্কটপ ট্রেডিং টার্মিনালগুলি এক্সপার্ট অ্যাডভাইজর (EA) সমর্থন করে; এগুলি মোবাইল বা ওয়েব ভার্সনে কাজ করে না।
- আপনার এক্সপার্ট অ্যাডভাইজর (EA) নিষ্ক্রিয় থাকলে, নিচের যেকোনো একটি কারণে এটি হতে পারে:
- কম ব্যালেন্স। ন্যূনতম প্রয়োজনীয়তা পূরণের জন্য আপনার ট্রেডিং অ্যাকাউন্টে পর্যাপ্ত তহবিল নেই।
- এক্সপার্ট অ্যাডভাইজর (EA)-এর সেটিংস অত্যন্ত অ্যাগ্রেসিভ। এর ফলে অতিরিক্ত অর্ডার পাঠানো এবং অপ্রাসঙ্গিক অনুরোধের কারণে টার্মিনালে অতিরিক্ত চাপ পড়তে পারে। সিস্টেমের বিপর্যয় এড়াতে সেটিংস যথাযথভাবে কনফিগার করা হয়েছে কিনা তা নিশ্চিত করুন।
যদি আপনার এক্সপার্ট অ্যাডভাইজর (EA) কখনও নিষ্ক্রিয় হয়ে যায় এবং তা ম্যানুয়ালভাবে সক্রিয় করা না যায়, তাহলে সহায়তা ও পুনঃসক্রিয়করণের জন্য অনুগ্রহ করে সাপোর্ট হাবে একটি টিকিট খুলুন।
EA সেট করা
- MetaTrader-এর অফিসিয়াল সোর্স MQL কমিউনিটি থেকে এক্সপার্ট অ্যাডভাইজর (EA) ডাউনলোড করুন।
- আপনার সংশ্লিষ্ট MT4 বা MT5 ট্রেডিং টার্মিনালে লগ ইন করুন।
-
ফাইল > ডেটা ফোল্ডার খুলুন-এ গিয়ে ডাউনলোড করা এক্সপার্ট অ্যাডভাইজর (EA) ফাইলগুলি খুঁজুন এবং সেগুলিকে এখানে কপি করুন: MQL4/5 > এক্সপার্ট।
- যদি এক্সপার্ট অ্যাডভাইজর (EA)-এর জন্য কোনো লাইব্রেরি (.dll ফাইল) বা সেটিংস (.set ফাইল)-এর প্রয়োজন হয়, তাহলে সেগুলিকে সংশ্লিষ্ট ফোল্ডারে কপি করুন: লাইব্রেরি-তে MQL4/5 এবং সেটিংস-এ MQL4/5। প্রয়োজনে, এক্সপার্ট অ্যাডভাইজর (EA) নিজেই আপনাকে দেখিয়ে দেবে কোথায় অতিরিক্ত ফাইল রাখতে হবে।
- এরপর, ট্রেডিং টার্মিনালটি পুনরায় চালু করুন।
- টুল খোলার পর বিকল্প খুলুন এবং তারপর এক্সপার্ট অ্যাডভাইজর-এ যান।
-
অ্যালগোরিদমিক ট্রেডিংয়ের অনুমতি দিন-এ টিক করুন, তারপর ঠিক আছে-তে ক্লিক করুন।
- এছাড়াও, আপনি যদি জানেন যে, আপনার এক্সপার্ট অ্যাডভাইজর (EA)-এর জন্য .dll ফাইলের সক্ষমতা এবং/অথবা একটি নির্দিষ্ট URL-এর সাথে সংযোগ প্রয়োজন, তাহলে DLL ইম্পোর্ট অনুমোদন করুন এবং/অথবা তালিকাভুক্ত URL-এর জন্য WebRequest অনুমোদন করুন-এ টিক দিন। অনুগ্রহ করে আপনার এক্সপার্ট অ্যাডভাইজর (EA) সংক্রান্ত আবশ্যকতাগুলি সম্পর্কে নিশ্চিত হয়ে নিন, কারণ এটি চালানোর জন্য যে সকল অনুমতির প্রয়োজন সেগুলোর উপর নির্ভর করে তা ভিন্ন হতে পারে ৷
- এরপর, নেভিগেটর উইন্ডোতে:
- MT4-এর জন্য: + প্রতীক-এ ক্লিক করে এক্সপার্ট অ্যাডভাইজর এন্ট্রিটি প্রসারিত করুন।
- MT5-এর জন্য: এক্সপার্ট অ্যাডভাইজর-এ ক্লিক করার পর অ্যাডভাইজর-এ ক্লিক করুন।
- আপনার EA খুঁজে বের করুন। এক্সপার্ট অ্যাডভাইজর (EA) অনুমতি দেয় এমন কোনো কিছু পছন্দ করলে সেটিতে ক্লিক করুন এবং পছন্দের ইন্সট্রুমেন্ট চার্ট উইন্ডোতে সেটিকে টেনে আনুন। এটি সম্পন্ন হলে, ঠিক আছে-তে ক্লিক করুন।
আপনি ট্রেডিং প্ল্যাটফর্ম থেকেও সরাসরি একটি এক্সপার্ট অ্যাডভাইজর (EA) ইনস্টল করতে পারবেন:
- আপনি কোন ট্রেডিং টার্মিনাল ব্যবহার করেন, তার উপর ভিত্তি করে MT4 অথবা MT5 চালু করুন।
- কোড বেস ট্যাবে যান, এটির বিকল্পগুলি দেখতে রাইট-ক্লিক করুন এবং এক্সপার্ট অ্যাডভাইজর নির্বাচন করুন।
- আপনার পছন্দের এক্সপার্ট অ্যাডভাইজর (EA) নির্বাচন করুন এবং ডাউনলোড করতে রাইট-ক্লিক করুন।
- ডাউনলোড করার পরে, একটি সক্রিয় চার্টে এক্সপার্ট অ্যাডভাইজর (EA) যুক্ত করার জন্য একটি উইন্ডো পপ আপ হবে। যোগ করতে হ্যাঁ-এ ক্লিক করুন।
- যদি না হয়, তাহলে আপনি + প্রতীক-এ ক্লিক করার পর এক্সপার্ট অ্যাডভাইজর এন্ট্রিটি প্রসারিত করলে, ডাউনলোড করা এক্সপার্ট অ্যাডভাইজর (EA) নেভিগেটর উইন্ডোতে প্রদর্শিত হবে।
- এক্সপার্ট অ্যাডভাইজর (EA)-তে ক্লিক করে ইন্সট্রুমেন্টের চার্ট উইন্ডোতে সেটি টেনে আনুন অথবা এক্সপার্ট অ্যাডভাইজর (EA) চালানোর জন্য ডাবল-ক্লিক করুন।
- তারপর সেই ইন্স্ট্রুমেন্টটির জন্য আপনার এক্সপার্ট অ্যাডভাইজর (EA)-এর পছন্দসমূহ পরিচালনা করার একটি উইন্ডো প্রদর্শিত হবে।
- আপনার পছন্দ সেট করার পর, ঠিক আছে-তে ক্লিক করুন।
একটি এক্সপার্ট অ্যাডভাইজর (EA) সরাতে, এক্সপার্ট অ্যাডভাইজর (EA) ইনস্টল করা ইন্সট্রুমেন্টের চার্ট উইন্ডোতে রাইট-ক্লিক করুন:
- MT4 এর ক্ষেত্রে: এক্সপার্ট অ্যাডভাইজর নির্বাচন করুন এবং সরান-এ ক্লিক করুন।
- MT5-এর ক্ষেত্রে: এক্সপার্ট তালিকা নির্বাচন করুন এবং তারপর সরান-এ ক্লিক করুন।
ডিফল্ট এক্সপার্ট অ্যাডভাইজর (EA)
MT4 এবং MT5-এ থাকা সব ডিফল্ট এক্সপার্ট অ্যাডভাইজর (EA) MetaQuotes Software দ্বারা ডিজাইন করা হয়েছে।
MT4-ভিত্তিক এক্সপার্ট অ্যাডভাইজর (EA):
- MACD নমুনা: একটি সাধারণ মুভিং অ্যাভারেজ কনভারজেন্স এন্ড ডাইভারজেন্স (MACD) ভিত্তিক ফোরেক্স ট্রেডিং কৌশল প্রয়োগ করে।
- মুভিং অ্যাভারেজ: একটি মুভিং অ্যাভারেজ কৌশল ব্যবহার করে। একটি ক্যান্ডেল নিচে থেকে ক্রস করলে এক্সপার্ট অ্যাডভাইজর (EA) একটি লং পজিশনে প্রবেশ করবে এবং শর্ট পজিশনের ক্ষেত্রে তা বিপরীত হবে।
MT5-ভিত্তিক এক্সপার্ট অ্যাডভাইজর (EA):
- ExpertMACD: একটি ট্রেডে প্রবেশ করার জন্য মুভিং অ্যাভারেজ কনভারজেন্স এন্ড ডাইভারজেন্স ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছে।
- ExpertMAMA: MAMA মানে হল MESA অ্যাডাপ্টিভ মুভিং অ্যাভারেজ, এটি এমন একটি ট্রেডিং কৌশল যা মূল্য পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয়।
- ExpertMAPSAR: ট্রেডিং স্বয়ংক্রিয় করতে দুটি নির্দেশক, মুভিং অ্যাভারেজ ও ParabolicSAR, ব্যবহার করে থাকে।
- ExpertMAPSARSizeOptimized: এটি উপরের মত একই MAPSAR কম্বিনেশন ব্যবহার করে থাকে, কিন্তু ট্রেডের আকার অপ্টিমাইজ করা যায়।
সামঞ্জস্যতা
যদিও এক্সপার্ট অ্যাডভাইজর (EA) ইনস্টল করার প্রয়োজনীয় ধাপসমূহ MT4 ও MT5 উভয়ের ক্ষেত্রেই একই, কিন্তু MT5-এ MT4-এর EA ব্যবহার করা সম্ভব নয় বা এর উল্টোটিও সত্য। এর কারণ হল উপযুক্ত ট্রেডিং টার্মিনালের জন্য মানানসই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এক্সপার্ট অ্যাডভাইজর (EA)-কে বিশেষভাবে প্রোগ্রাম করা হয় - MT4-এ এক্সপার্ট অ্যাডভাইজর (EA)-এর জন্য MQL4 এবং MT5-এ এক্সপার্ট অ্যাডভাইজর (EA)-এর জন্য MQL5।