আনলিমিটেড লিভারেজ হল সকল ট্রেডিং অ্যাকাউন্ট ধরন-এর জন্য সর্বোচ্চ উপলভ্য লিভারেজ সেটিং। এটি ডিফল্টভাবে উপলভ্য নয় কারণ এটি অভিজ্ঞ ট্রেডারদের জন্য সুপারিশ করা হয়।
আনলিমিটেড লিভারেজের মাধ্যমে ট্রেড করার পূর্বে আমরা লিভারেজ ও লিভারেজ সংক্রান্ত প্রয়োজনীয়তা বোঝার পরামর্শ দিচ্ছি।
যেহেতু আনলিমিটেড লিভারেজে লোকসানের উচ্চতর ঝুঁকি থাকে, তাই আসল ট্রেডিং অ্যাকাউন্টের জন্য নিচের পূর্বশর্তগুলি পূরণ করা আবশ্যক:
- ট্রেডিং অ্যাকাউন্টের তহবিল (ইকুইটি) 5,000 USD-এর কম হতে হবে।
- ট্রেডারকে তাদের পার্সোনাল এরিয়া (PA)-এর সব রিয়েল ট্রেডিং অ্যাকাউন্ট মিলিয়ে ন্যূনতম 5 লট (অথবা 500 সেন্ট লট) মূল্যের অন্তত 10টি অর্ডার (পেন্ডিং অর্ডার বাদে) বন্ধ করতে হবে।
ডেমো ট্রেডিং অ্যাকাউন্টের ক্ষেত্রে, আপনি যেকোনো সময় আনলিমিটেড লিভারেজের বিকল্প সক্রিয় করতে পারবেন। তবে, প্রকৃত আনলিমিটেড লিভারেজ শুধুমাত্র তখনই প্রয়োগ করা হবে যদি আপনার অ্যাকাউন্টের ইকুইটি 5,000 USD-এর কম হয় (ইকুইটির পরিমাণ 4999.99 USD বা তার কম)। আপনার ইকুইটি 5,000 USD ছাড়িয়ে গেলে, আপনার প্রকৃত লিভারেজ স্বয়ংক্রিয়ভাবে ওঠানামা করবে এবং আমাদের স্ট্যান্ডার্ড ইকুইটির সীমা অনুযায়ী সীমিত হয়ে যাবে।
রিয়েল ট্রেডিং অ্যাকাউন্টের ক্ষেত্রে, ট্রেডিং পরিমাণ এবং অর্ডারের মানদণ্ড পূরণ হলেই লিভারেজ সেটিংসে আনলিমিটেড লিভারেজ সেট করার বিকল্পটি দেখা যাবে। ডেমো অ্যাকাউন্টের ক্ষেত্রে, বিকল্পটি সবসময় দৃশ্যমান থাকে এবং নির্বাচন করা যায়, তবে প্রকৃত লিভারেজ 5,000 USD ইকুইটি সীমার অধীন থাকবে। কীভাবে আপনার ট্রেডিং অ্যাকাউন্টের লিভারেজ পরিবর্তন করবেন সে সম্পর্কে আরও পড়ুন।
যে ইন্স্ট্রুমেন্টগুলিতে আনলিমিটেড লিভারেজ উপলভ্য:
- ফরেক্স: সকল মেজর ও মাইনর (ক্রস) পেয়ার।
- মেটাল: শুধু গোল্ড (XAU) এবং সিলভার (XAG) পেয়ার।
যে সকল ট্রেডিং অ্যাকাউন্টে আনলিমিটেড লিভারেজ সেট করা আছে সেগুলির ক্ষেত্রে ট্রেডারের সুবিধা ও ঝুঁকির মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য স্টপ আউট সুরক্ষা উপলভ্য নাও থাকতে পারে। স্টপ আউট সুরক্ষা সম্পর্কে আরও জানতে লিঙ্কে ক্লিক করুন।
আমাদের কেনিয়ার প্রতিষ্ঠানের সাথে নিবন্ধিত গ্রাহকদের জন্য উপলভ্য সর্বোচ্চ লিভারেজ হল 1:400।