আপনার পার্সোনাল এরিয়া (PA)-এর আমার অ্যাকাউন্ট ট্যাব থেকে আপনি আপনার ট্রেডিং অ্যাকাউন্টের(গুলির) সেটিংস পরিবর্তন করতে পারেন, যেমন ডাকনাম বা কাস্টম লিভারেজ।
এখানে কিছু ট্রেডিং অ্যাকাউন্টের সেটিংস এবং পছন্দ দেওয়া হল:
সর্বোচ্চ লিভারেজ
সর্বোচ্চ উপলভ্য লিভারেজ আপনার ট্রেডিং অ্যাকাউন্টের বর্তমান লিভারেজ প্রয়োজনীয়তা-এর ওপর নির্ভর করে (যা বর্তমান ইকুইটি দ্বারা নির্ধারিত)। আপনি সবসময় ওই ট্রেডিং অ্যাকাউন্টের জন্য আপনার পছন্দমতো সর্বোচ্চ লিভারেজ বেছে নিতে পারেন।
তবে, আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স, আপনি কোন ইন্স্ট্রুমেন্টগুলি ট্রেড করছেন এবং উচ্চ মার্জিনের প্রয়োজনীয়তার সময়ের উপর নির্ভর করে প্রকৃত লিভারেজ পরিবর্তিত হতে পারে।
অ্যাকাউন্ট কার্ডটি সম্প্রসারিত করতে এবং আপনার অ্যাকাউন্টে সেট করা লিভারেজের পরিমাণ দেখতে ড্রপডাউন আইকনে ক্লিক করুন।
আমাদের কেনিয়ান প্রতিষ্ঠানে নিবন্ধিত গ্রাহকদের জন্য সর্বোচ্চ উপলভ্য লিভারেজ হলো 1:400।
লিভারেজ পরিবর্তন করতে:
- আপনার পার্সোনাল এরিয়া-তে লগ ইন করুন।
- আপনার নির্বাচিত ট্রেডিং অ্যাকাউন্টের পাশে থাকা 3-ডট আইকনে ক্লিক করে সর্বোচ্চ লিভারেজ নির্বাচন করুন।
- ড্রপডাউন আপনাকে 1:2 থেকে 1:আনলিমিটেড পর্যন্ত আপনার লিভারেজ সেট করার অনুমতি দেবে। কাস্টম লিভারেজ নির্বাচন করেও আপনি কাস্টম লিভারেজ সেট করতে পারেন।
- এটি সেট করতে চালিয়ে যান এবং নিশ্চিত করুন নির্বাচন করুন।
যদি আপনি বর্তমানে উপলভ্য লিভারেজ থেকে উচ্চতর লিভারেজ সেটিং বেছে নেন (অ্যাকাউন্ট ইকুইটি বা উচ্চ মার্জিনের প্রয়োজনীয়তার কারণে), তাহলে আপনার পজিশনের প্রকৃত লিভারেজ আপনার নির্ধারিত ম্যাক্সিমাম লিভারেজের চেয়ে কম হবে। আপনি পার্সোনাল এরিয়া (PA)-তে আপনার অ্যাকাউন্টের জন্য উপলভ্য প্রকৃত লিভারেজের পরিমাণ দেখতে পারেন।
আপনার অ্যাকাউন্টের পুনরায় নামকরণ করুন
আপনি যদি আপনার অ্যাকাউন্টের একটি ডাকনাম দিতে চান, তাহলে এই ধাপগুলি অনুসরণ করুন:
- আপনার পার্সোনাল এরিয়া-তে আমার অ্যাকাউন্টসমূহ-এ যান।
- আপনার যেকোনো ট্রেডিং অ্যাকাউন্টের সেটিংস আনতে 3-ডট আইকন-এ ক্লিক করুন।
- ডাকনাম নির্বাচন করলে একটি পপ-আপ উইন্ডো দেখা যাবে।
- আপনার অ্যাকাউন্টের নাম দিন এবং নিশ্চিত করতে সংরক্ষণ করুন নির্বাচন করুন।
আপনার ট্রেডিং অ্যাকাউন্টটি এখন একটি ডাকনাম প্রদর্শন করবে।
রিড-অনলি অ্যাক্সেস সেট করুন (পূর্বে বিনিয়োগকারীর পাসওয়ার্ড হিসেবে পরিচিত ছিল)
একটি রিড-অনলি পাসওয়ার্ড সেট করলে ট্রেডিং অ্যাকাউন্টের অ্যাক্সেস তৃতীয় পক্ষের সাথে শেয়ার করা যাবে, তৃতীয় পক্ষ সেই ট্রেডিং অ্যাকাউন্টের ট্রেডিং কার্যকলাপ দেখতে পারবেন অথচ ট্রেড করতে পারবেন না।
ট্রেডিং অ্যাকাউন্টে রিড-অনলি অ্যাক্সেস সেট করার বিষয়ে আরও পড়ুন।
স্টেটমেন্ট পরিচালনা করুন
আপনার Exness স্টেটমেন্ট পরিচালনা করতে:
- আপনার পার্সোনাল এরিয়া-তে যান, তারপর অ্যাকাউন্টসমূহ নির্বাচন করুন।
- আপনি যে ট্রেডিং অ্যাকাউন্ট পরিচালনা করতে চান সেটির 3-ডট আইকন-এ ক্লিক করুন।
- স্টেটমেন্ট নির্বাচন করুন।
- আপনি দুটি উপায়ে স্টেটমেন্ট পরিচালনা করতে পারেন:
- ইমেইলের মাধ্যমে দৈনিক ও মাসিক স্টেটমেন্ট সাবস্ক্রাইব করুন (শুধু MT4 এবং MT5 অ্যাকাউন্টের জন্য)
- আপনার স্টেটমেন্টের তারিখ নির্বাচন করুন, তারপর প্রয়োগ করুন তারপর ডাউনলোড করুন।
ট্রেডিং পাসওয়ার্ড পরিবর্তন করুন
প্রতিটি ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে একটি ট্রেডিং পাসওয়ার্ড সেট আপ করতে হবে এবং ট্রেডিং প্ল্যাটফর্মে লগইন করার সময় এটি ব্যবহার করতে হবে।
ট্রেডিং পাসওয়ার্ড পরিবর্তন করার ধাপগুলো জানতে লিঙ্কটি অনুসরণ করুন।
অ্যাকাউন্ট আর্কাইভ করা
আপনার তৈরি করা ট্রেডিং অ্যাকাউন্টগুলিকে ম্যানুয়ালি আর্কাইভ করতে পারেন যাতে সেগুলি আসল এবং ডেমো অ্যাকাউন্টের নির্দিষ্ট ট্যাবগুলির তালিকা থেকে লুকানো থাকে। এই অ্যাকাউন্টগুলি আর্কাইভ করার পর আমার অ্যাকাউন্ট এরিয়ার আর্কাইভ করা ট্যাবে দেখা যাবে।
আপনার ট্রেডিং অ্যাকাউন্ট ম্যানুয়ালি আর্কাইভ করা সম্পর্কে আরও জানতে লিঙ্কটি অনুসরণ করুন।