MetaTrader 4 (MT4) হলো MetaQuotes software-এর তৈরি একটি ট্রেডিং প্ল্যাটফর্ম। এই নিবন্ধটি এটির ফিচার ও সেটিংসের একটি নির্দেশিকা হিসেবে কাজ করবে।
নিচে বর্ণিত কিছু ফিচার মোবাইল প্ল্যাটফর্মে অনুপলভ্য থাকতে পারে।
সেটিংস
অসংখ্য সেটিংস উপলভ্য থাকলেও, নিচে শুধু সবচেয়ে গুরুত্বপূর্ণগুলির ব্যাখ্যা দেওয়া হয়েছে। তবে আপনাকে নিজে থেকেই এই বিকল্পসমূহ অন্বেষণ করতে উৎসাহিত করা হচ্ছে।
এই মেনু আইটেমগুলো MT4-এর উপরে পাওয়া যাবে:
এখানে গুরুত্বপূর্ণ বিকল্পগুলির মধ্যে রয়েছে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করার জন্য ট্রেড অ্যাকাউন্টে লগইন করার সুবিধা এবং একটি নতুন চার্ট খোলার জন্য নতুন চার্ট।
এই মেনুর প্রধান কাজ হলো MT4-এ থাকা বিভিন্ন উইন্ডো দেখানো ও সেগুলি লুকানো, তবে এটি প্রদর্শনের ভাষা পরিবর্তন করার প্রাথমিক উপায়ও বটে।
ভাষা পরিবর্তন করতে
- দেখুন-এ ক্লিক করার পর ভাষা-তে ক্লিক করুন।
- প্রদর্শিত ভাষাগুলি থেকে একটি ভাষা বেছে নিন.
উইন্ডো দেখাতে/লুকাতে
- দেখুন-এ ক্লিক করুন।
- সেই উইন্ডো দেখানো বা লুকানোর জন্য মেনু আইটেমটি বেছে নিন।
- প্রদর্শিত শর্টকাট কীগুলি একই কাজ করতে ব্যবহার করা যায়।
এই মেনুতে চার্ট-সম্পর্কিত বিভিন্ন ড্রইং টুল এবং নির্দেশকের জন্য অনেক কাস্টমাইজেশন বিকল্প রয়েছে।
এই মেনু থেকে চার্টটি কাস্টমাইজ করা যায়, এখান থেকে বার চার্ট, ক্যান্ডেলস্টিক অথবা লাইন চার্ট বিকল্পগুলি বেছে নেওয়া যায়। বৈশিষ্ট্যসমূহ-এ ক্লিক করলে টেমপ্লেটের বিভিন্ন বিকল্পের একটি বিস্তারিত তালিকা পাওয়া যাবে, যা দিয়ে আপনার চার্টকে সম্পূর্ণভাবে ব্যক্তিগতকৃত করা যাবে। এখানে দেখানো অনেক বিকল্পই হলো অতিরিক্ত বোতাম আইটেম, যা চার্টের উপরের দিকে থাকে।
বিকল্প-এ কতগুলি গুরুত্বপূর্ণ সেটিংস থাকে, যার মধ্যে রয়েছে:
- পুশ বিজ্ঞপ্তি: বিজ্ঞপ্তি, পুশ বিজ্ঞপ্তি সক্রিয় করুন-এ ক্লিক করুন।
- এক্সপার্ট অ্যাডভাইজর: এক্সপার্ট অ্যাডভাইজর, স্বয়ংক্রিয় ট্রেডিংয়ের অনুমোদন দিন-এ ক্লিক করুন।
- ওয়ান ক্লিক ট্রেডিং: ট্রেড করুন, ওয়ান ক্লিক ট্রেডিং-এ ক্লিক করুন, তারপর উপস্থাপিত নিয়ম ও শর্তাবলীর সাথে সম্মত হোন।
- টেকনিক্যাল সংবাদ: সার্ভার, সংবাদ সক্রিয় করুন-এ ক্লিক করুন।
- ইভেন্ট: প্ল্যাটফর্মে বিজ্ঞপ্তি পাঠানো ইভেন্টগুলি কাস্টমাইজ করুন।
- সিগন্যাল: এখান থেকে ট্রেডিং স্ক্রিপ্ট সেট আপ করা যায়; ট্রেডিং সিগন্যাল সম্পর্কে আরও জানুন।
এই মেনুটি ব্যবহার করার প্রধান কারণ হল চার্ট উইন্ডো উপস্থাপন করা। একইসাথে একাধিক চার্ট উইন্ডো খোলা যায় এবং এই মেনুটি সেগুলিকে সহজে সাজানো ও গুছিয়ে রাখার সুবিধা প্রদান করে।
সব ধরনের পরামর্শ, নির্দেশিকা ও তথ্যের মূল ভান্ডার; সহায়তা সংক্রান্ত বিষয়বস্তু আইটেমটি প্ল্যাটফর্মের নির্দিষ্ট ফাংশনগুলি সম্পর্কে জানার জন্য বিশেষভাবে উপযোগী, অপরদিকে পরিচিতি Exness এবং বর্তমান অ্যাপ্লিকেশনের বিল্ড/ভার্সন (কিছু কিছু সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রাসঙ্গিক) সংক্রান্ত তথ্য প্রদর্শন করবে।
মার্কেট ওয়াচ
মার্কেট ওয়াচ উইন্ডো হলো ট্রেডিং ইনস্ট্রুমেন্ট-এর এমন একটি কেন্দ্রীয় সংগ্রহস্থল, যা ব্যবহারকারীরা কাস্টমাইজ করতে পারেন। অনেকের ক্ষেত্রে, MT4 ব্যবহার করে ট্রেড করার জন্য মার্কেট ওয়াচ উইন্ডোটি অপরিহার্য। ইন্স্ট্রুমেন্ট যোগ, অপসারণ এবং পুনর্বিন্যাস করার বিষয়ে বিস্তারিত বিবরণ আমাদের MT4 ট্রেডিং নির্দেশিকা-তে পাওয়া যাবে।
নেভিগেটর
নেভিগেটর উইন্ডো নিম্নোক্ত বিষয়গুলির জন্য একটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা কেন্দ্র:
লগ ইন করা ট্রেডিং অ্যাকাউন্টগুলি এখানে সংরক্ষণ করা হয়, তবে একইসাথে কেবল একটি ট্রেডিং অ্যাকাউন্টে লগ ইন করা যায়। এখানে যেকোনো ট্রেডিং অ্যাকাউন্টে ডাবল-ক্লিক করলে ইতোমধ্যে প্রদত্ত ক্রেডেনশিয়াল সহ একটি লগইন পপ-আপ আসবে, এরপর দ্রুত লগইন করতে পদক্ষেপটি নিশ্চিত করুন।
এখানে MT4-এর জন্য পূর্বে ইনস্টল করা সব নির্দেশকের সম্পূর্ণ তালিকা দেখানো হয়। নির্দেশকগুলি হল প্রোগ্রামকৃত ভিজ্যুয়াল সংকেত, যা মার্কেটের নির্দিষ্ট প্রবণতা পরিমাপ করে।
নির্দেশক যোগ করতে
- যেকোনো নির্দেশককে সক্রিয় চার্টের উপরে টেনে আনুন।
- প্রয়োজন অনুযায়ী নির্দেশকটি কাস্টমাইজ করুন।
- প্রয়োগ করতে ঠিক আছে-এ ক্লিক করুন।
নির্দেশক মুছে ফেলতে বা সম্পাদনা করতে
- চার্টে রাইট-ক্লিক করুন এবং নির্দেশক তালিকা নির্বাচন করুন।
- মুছে ফেলার জন্য, নির্দেশকটি নির্বাচন করুন এবং মুছুন-এ ক্লিক করুন।
- সম্পাদনা করতে, নির্দেশকটি নির্বাচন করুন এবং সম্পাদনা করুন-এ ক্লিক করুন।
এখানে তালিকাভুক্ত এক্সপার্ট অ্যাডভাইজার (EA) স্বয়ংক্রিয় ট্রেডিংয়ের জন্য ব্যবহার করা যায়। একটি উন্নত বিষয় হিসেবে, আমরা এখানে এক্সপার্ট অ্যাডভাইজর ব্যবহার করার আগে এটি সম্পর্কে আরও পড়ার পরামর্শ দিচ্ছি।
EA যোগ করতে:
- এক্সপার্ট অ্যাডভাইজর (EA)-কে সক্রিয় চার্টের উপরে টেনে নিন।
- EA কাস্টমাইজ করুন।
- প্রয়োগ করতে ঠিক আছে-এ ক্লিক করুন।
এক্সপার্ট অ্যাডভাইজর (EA) মুছে ফেলতে বা সম্পাদনা করতে:
- চার্টে রাইট-ক্লিক করুন, এক্সপার্ট অ্যাডভাইজর-এর উপরে হোভার করুন।
- মুছে ফেলতে, সরিয়ে দিন বিকল্প বেছে নিন।
- সম্পাদনা করতে, বৈশিষ্ট্যাবলী নির্বাচন করুন।
EA-এর মতো, স্ক্রিপ্ট স্বয়ংক্রিয় ট্রেডিংয়ের জন্য ব্যবহৃত হয়। MT4-এ ইনস্টল করা সব স্ক্রিপ্ট এখানে প্রদর্শিত হয়।
চার্ট
চার্ট এরিয়াটি সক্রিয় চার্টগুলিকে একসাথে প্রদর্শন করতে পারে, যা নির্বাচিত ইন্সট্রুমেন্টগুলির পারফরম্যান্সকে তুলে ধরে।
চার্টে মাউস রেখে ক্লিক করে ড্রাগ করলে বা মাউসের হুইল ঘোরালে চার্টে প্রদর্শিত সময়কাল স্ক্রোল করা যাবে। মূল্যের কলামে ক্লিক করে ড্র্যাগ করলে ট্র্যাক করা মূল্যের প্যারামিটারগুলি প্রসারিত বা সংকুচিত হবে।
- রাইট-ক্লিক করুন এবং বৈশিষ্ট্যাবলী নির্বাচন করুন, অথবা F8 চাপুন বা চার্ট-এ ক্লিক করুন। বৈশিষ্ট্যাবলী নির্বাচন করুন।
- রঙ ট্যাব থেকে আপনি চার্টের প্রতিটি উপাদান কাস্টমাইজ করতে পারবেন অথবা পূর্বনির্ধারিত বিভিন্ন রঙের স্কিম থেকে যেকোনোটি নির্বাচন করতে পারবেন।
- সাধারণ ট্যাবটি চার্টের বিভিন্ন অন্তর্নিহিত বৈশিষ্ট্য (গ্রিড, আস্ক লাইন, ইত্যাদি) নিয়ন্ত্রণ করে।
- ডান বোতামে ক্লিক করুন এবং সময়সীমা-এর উপর হোভার করুন।
- উপলভ্য বিকল্পগুলি থেকে নির্বাচন করুন (সেগুলির প্রতিনিধিত্বকারী সময়কালও দেখানো হয়)।
- এগুলি চার্টের উপরের আইকন থেকেও নির্বাচন করা যায়।
চার্টের উপরে থাকা আইকনে ক্লিক করে অথবা শর্টকাট কী ব্যবহার করে বার চার্ট, ক্যান্ডেলস্টিক অথবা লাইন চার্ট থেকে একটি নির্বাচন করুন।
- এই সেটিংটি ডিফল্টভাবে বন্ধ থাকে এবং এটি তাদের জন্য উপযোগী যারা বিক্রয় অর্ডার তৈরি করেন।
- রাইট-ক্লিক করুন এবং বৈশিষ্ট্যাবলী নির্বাচন করুন, অথবা F8 চাপুন বা চার্ট-এ ক্লিক করুন। বৈশিষ্ট্যাবলী নির্বাচন করুন।
- সাধারণ ট্যাবটি খুলুন।
- আস্ক লাইন দেখান-এ টিক দিন।
আস্ক প্রাইস লাইনটি ডিফল্টভাবে লাল রঙে প্রদর্শিত হয় এবং আপনার ব্যাকগ্রাউন্ডের রঙের সাথে মিলে গেলে এটি অদৃশ্য মনে হতে পারে। এটি যেন উদ্দেশ্য অনুযায়ী প্রদর্শিত হয় সেজন্য রঙ ট্যাব থেকে এটিকে পরিবর্তন করুন।
টার্মিনাল
টার্মিনাল উইন্ডোটি হলো MT4-এর জন্য একটি তথ্য কেন্দ্র যেখানে বিজ্ঞপ্তি, অর্ডারের ইতিহাস, ট্রেডিং কার্যকলাপ সহ আরও অনেক কিছু সংগ্রহ ও সংরক্ষণ করা হয়। সংবাদ ট্যাবে টেকনিক্যাল সংবাদ সংগ্রহ করা হয়
; এটি চালু করতে টুলস, সেটিংস এবং তারপর সার্ভার -এ গিয়ে বিকল্পটি টগল করুন।টার্মিনাল উইন্ডোতে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যাবগুলির মধ্যে রয়েছে:
আপনার ট্রেডিং অ্যাকাউন্টের ব্যালেন্স, ইকুইটি ও মার্জিন সংক্রান্ত তথ্য ট্রেড ট্যাবে দেখানো হয়, এখান থেকে সক্রিয় অর্ডারগুলি পরিচালনা করাও সম্ভব।
- এখানে থাকা যেকোনো সক্রিয় অর্ডারে রাইট-ক্লিক করলে সেটির বিকল্পগুলি দেখা যাবে।
- ট্রেড ট্যাবে যেকোনো জায়গায় রাইট ক্লিক করে বিভিন্ন প্রদর্শন বিকল্প দেখুন।
সব খোলা অবস্থান সম্পর্কিত তথ্য এখানে প্রদর্শিত হয়, যেমন পরিমাণ, মুদ্রা এবং আরও অনেক কিছু।
অ্যাকাউন্টের ইতিহাস এই ট্রেডিং অ্যাকাউন্টে সম্পন্ন করা সব লেনদেন যেমন জমা ও উত্তোলন প্রদর্শন করবে, পাশাপাশি এতে বন্ধ অর্ডার সম্পর্কিত তথ্যও থাকবে। ট্যাবে যেকোনো জায়গায় রাইট ক্লিক করে কিছু উপযোগী বিকল্প দেখা যায় যেমন:
- একটি পূর্বনির্ধারিত বা কাস্টমাইজযোগ্য সময়কাল নির্বাচন করুন, যাতে সেটির ইতিহাস প্রদর্শিত হয়।
- রিপোর্ট হিসেবে সংরক্ষণ করুন আপনাকে একটি HTML ফাইল তৈরি করতে দেবে যা অ্যাকাউন্টের ইতিহাসের বিবরণ প্রদান করে।
- এই ট্যাবে ঐতিহাসিক আইটেমের জন্য তথ্য কলাম চালু/বন্ধ করুন।
সব আর্থিক সংবাদ এখানে তালিকাভুক্ত থাকে, যার মধ্যে সংবাদ প্রকাশের তারিখ ও সময় অন্তর্ভুক্ত রয়েছে।
পূর্বনির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে কাস্টম অ্যালার্ট তৈরি করুন, যেমন যখন কোনো ইন্সট্রুমেন্টের দাম নির্দিষ্ট লেভেলে পৌঁছায়।
অ্যালার্ট এডিটর খুলতে রাইট-ক্লিক করে তৈরি করুন নির্বাচন করুন, এখানে আপনি অ্যালার্ট সেটআপের বিভিন্ন ফিচার অন্বেষণ করতে পারবেন, যার মধ্যে নিজেকে ইমেল অ্যালার্ট পাঠানোও অন্তর্ভুক্ত।
মেইলবক্স হলো একটি অভ্যন্তরীণ মেসেজিং সিস্টেম। এখানে আপনি গুরুত্বপূর্ণ আপডেট, যেমন আপনার অ্যাকাউন্ট, প্ল্যাটফর্মের ফিচার এবং আসন্ন ইভেন্ট সম্পর্কিত তথ্য পাবেন।
যেকোনো আইটেমকে তাৎক্ষণাৎ সামনে নিয়ে আসতে সেটি হাইলাইট করে Enter কী চাপুন; সেটিকে বন্ধ করতে Esc চাপুন।
MQL4 মার্কেটের অন্যান্য অ্যাপ্লিকেশন যেমন এক্সপার্টস, নির্দেশক, লাইব্রেরি, ইউটিলিটিসহ আরও অনেক কিছু এখানে ক্রয় বা ডাউনলোড করার জন্য দেখানো হয়।
এখানে ট্রেডিং সিগন্যালগুলি প্রদর্শিত হয়, যার মধ্যে কতগুলি সাবস্ক্রিপশনের জন্য উপলভ্য।
এখানে ট্রেডিং সম্পর্কিত অন্তর্দৃষ্টি ও নিবন্ধ পাওয়া যায় এবং সহজে অনুসন্ধানের জন্য বিভাগভুক্ত করা থাকে।
এখান থেকে আপনি MQL5.community ওয়েবসাইটের কোড বেস বিভাগে প্রকাশিত যেকোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন।
যদি আপনার ট্রেডিং অ্যাকাউন্ট কোনো এক্সপার্ট অ্যাডভাইজার (EA) ব্যবহার করে, তাহলে এই সম্পর্কে তথ্য এই ট্যাবে ট্র্যাক করা হবে।
জার্নাল ট্যাবটি MT4-এ ঘটে যাওয়া প্রতিটি ইভেন্ট, যেমন লগইন প্রচেষ্টা এবং টার্মিনালের ত্রুটি ট্র্যাক করে। তাই সমস্যা সমাধানের জন্য এই ট্যাবটি খুবই গুরুত্বপূর্ণ; আমাদের সহায়তা টিম কর্তৃক আপনাকে এখান থেকে তথ্য প্রদানের অনুরোধ করা হতে পারে।
একটি ইভেন্ট কপি করতে:
- জার্নাল-এ তালিকাভুক্ত যেকোনো আইটেমে রাইট-ক্লিক করুন।
- কপি করুন-এ ক্লিক করুন।
- এই তথ্যটি সাপোর্ট হাব-এ আপনার টিকেটের অংশ হিসেবে একটি Notepad অ্যাপ্লিকেশনে অথবা অনুরোধ অনুযায়ী সরাসরি কোনো ইমেলে পেস্ট করুন।