ডেমো: যেসব ট্রেডিং অ্যাকাউন্টে ভার্চুয়াল তহবিল ব্যবহার করা হয়।
আর্কাইভ করা অ্যাকাউন্টগুলি আসল বা ডেমো ট্যাবের অধীনে থাকা আর্কাইভ করা অ্যাকাউন্ট বিভাগে (আপনার সক্রিয় অ্যাকাউন্টগুলির নিচে) প্রদর্শিত হয়।
কোনো অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে আর্কাইভ হয়ে গেলে, আপনি লগ ইন করার পর একটি নোটিফিকেশন দেখতে পাবেন।
আপনি এই অ্যাকাউন্টগুলিকে সবচেয়ে নতুন, সবচেয়ে পুরোনো, ফ্রি মার্জিন বা বর্ণানুক্রমিক ডাকনামে সাজাতে পারবেন এবং এমনকি আপনার অ্যাকাউন্টগুলিকে একটি তালিকা বা গ্রিড ভিউতে প্রদর্শন করার বিকল্প বেছে নিতে পারবেন।
একটি নতুন ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে, + নতুন অ্যাকাউন্ট খুলুন-এ ক্লিক করুন।
ট্রেডিং অ্যাকাউন্ট কার্ড
প্রতিটি ট্রেডিং অ্যাকাউন্টকে একটি কার্ড হিসেবে নিম্নোক্ত বিবরণ সহ দেখানো হয়:
- অ্যাকাউন্ট: আসল বা ডেমো
- অ্যাকাউন্ট প্ল্যাটফর্ম: MT4, MT5 বা Exness
- অ্যাকাউন্টের ধরন: স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড সেন্ট, প্রো, র স্প্রেড বা জিরো
- অ্যাকাউন্ট নম্বর: সংখ্যার একটি স্ট্রিং যা ট্রেডিং অ্যাকাউন্টের প্রতিনিধিত্ব করে (ট্রেডিং প্ল্যাটফর্মের লগইন হিসেবে ব্যবহৃত হয়)
- ডাকনাম: ডিফল্ট নাম অথবা অ্যাকাউন্টের জন্য তৈরি করা ডাকনাম
অন্যান্য তথ্যের মধ্যে রয়েছে লিভারেজ, ফ্রি মার্জিন, ফ্লোটিং P&L, ইকুইটি, সার্ভার এবং সেই ট্রেডিং অ্যাকাউন্টের MT লগইন। এছাড়াও, আপনি আপনার অ্যাকাউন্ট কার্ডগুলি থেকে ট্রেড, অর্থ জমা, অর্থ উত্তোলন, তহবিল ট্রান্সফার এবং ট্রেডিং পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
আরও অ্যাকশনের জন্য 3-ডট আইকনে ক্লিক করুন, যেখান থেকে আপনি লিভারেজ সামঞ্জস্য করতে, কার্যকরীকরণের ধরন পরিবর্তন করতে, ডাকনাম সম্পাদনা করতে, আপনার অ্যাকাউন্টের তথ্য দেখতে, আপনার ট্রেডিং অ্যাকাউন্টের জন্য রিড-অনলি অ্যাক্সেস সেট করতে, আপনার স্টেটমেন্টগুলি পরিচালনা করতে, আপনার ট্রেডিং পাসওয়ার্ড পরিবর্তন করতে, বা আপনার অ্যাকাউন্ট আর্কাইভ করতে পারবেন।
আর্কাইভ করা অ্যাকাউন্টের কার্ড
ওয়েব পার্সোনাল এরিয়া-তে, আর্কাইভ করা অ্যাকাউন্টের কার্ডে আরও যা যা প্রদর্শন করে:
- আর্কাইভ করার কারণ (স্বয়ংক্রিয় বা ম্যানুয়াল)
- আর্কাইভ করার তারিখ
আর্কাইভ করা অ্যাকাউন্টগুলিতে একটি পুনরুদ্ধার করার ব্যবস্থা থাকে।
আপনি আর্কাইভ করা আসল অ্যাকাউন্টগুলির অ্যাকাউন্ট স্টেটমেন্টও ডাউনলোড করতে পারবেন।
পারফরম্যান্স
এই বিভাগটি আপনাকে সব ট্রেডিং অ্যাকাউন্ট জুড়ে আপনার সামগ্রিক ট্রেডিং পারফরম্যান্স দেখার অথবা ড্রপডাউন মেনু থেকে একটি নির্দিষ্ট ট্রেডিং অ্যাকাউন্ট ও সময়সীমা নির্বাচন করার সুযোগ প্রদান করবে। এতে বেশ কিছু ডেটা পয়েন্ট এবং একটি চার্ট রয়েছে, যার মধ্যে আছে:
- নিট লাভ
- বন্ধ অর্ডার
- ট্রেডিং পরিমাণ
- ইকুইটি
আপনার ট্রেডিং প্ল্যাটফর্মে রিয়েল-টাইম পরিসংখ্যান উপলভ্য; চার্টে শুধু বন্ধ অর্ডারগুলি প্রদর্শিত হবে।
অর্ডারের ইতিহাস
এখানে আপনি বন্ধ ও খোলা অর্ডার এবং সময়কাল অনুসারে একটি ট্রেডিং অ্যাকাউন্টের বিস্তারিত অর্ডারের ইতিহাস দেখতে পারবেন। CSV ডাউনলোড করুন-এ ক্লিক করে বর্তমানে নির্বাচিত অর্ডারের ইতিহাসের একটি নোটপ্যাড ফাইল ডাউনলোড করুন।
একটি নির্দিষ্ট বন্ধ অর্ডারে ক্লিক করে সেটির বিস্তারিত বিবরণ দেখুন, যেমন এটি কীভাবে বন্ধ হয়েছে তা কীভাবে বন্ধ হয়েছে-এর অধীনে পাবেন। অর্ডারটি যদি স্টপ-আউটের কারণে বন্ধ হয়ে থাকে, তাহলে স্টপ-আউট সংক্রান্ত একটি সারসংক্ষেপ প্রদর্শিত হবে।
Exness Terminal
এখানে ক্লিক করলে আপনাকে Exness টার্মিনাল-এ রিডাইরেক্ট করা হবে।