ব্যবহারকারীর ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করতে VPS পরিষেবা ব্যবহারের শর্তাবলী বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ।
ব্যবহারের শর্তাবলী লঙ্ঘন করলে ব্যবহারকারীর VPS বন্ধ করার আগে তাদেরকে 24 ঘন্টার নোটিফিকেশন পাঠানো হবে। এই ব্যবহারকারীদের আবার Exness VPS সার্ভিসের জন্য আবেদন করার ক্ষেত্রে নিষিদ্ধও করা হতে পারে। আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে গ্রাহক চুক্তিটি দেখুন (ধারা 2.9)।
দায়িত্ব
একটি VPS অ্যাকাউন্ট পরিচালনার জন্য প্রয়োজনীয় ইন্টারনেট অ্যাক্সেস এবং হার্ডওয়্যারের জন্য ব্যবহারকারীই দায়ী৷ Exness ব্যবহারকারীকে একটি VPS কন্টেইনার প্রদান করে, যার মধ্যে রয়েছে আগে থেকেই ইনস্টল করা MetaTrader 4 এবং MetaTrader 5 ট্রেডিং প্ল্যাটফর্ম সফ্টওয়্যার।
ব্যবহারকারীর MT টার্মিনাল সংযোগকারী MT সার্ভারের আপটাইম নিরীক্ষণের দায় Exness-এর। ব্যবহারকারীর MT টার্মিনাল সঠিকভাবে কাজ করছে কিনা তা নিরীক্ষণ করার দায়িত্ব Exness-এর নয়, কারণ এটি ব্যবহারকারীর দায়িত্ব যেখানে নিম্নোক্ত বিষয়াদি অন্তর্ভুক্ত, তবে এর মধ্যেই সীমাবদ্ধ নয়:
- সার্ভারের সাথে MT টার্মিনালের সংযোগ
- MT টার্মিনাল পুনরায় চালু হয়
- ব্যবহারকারীর এক্সপার্ট অ্যাডভাইজার -এর বর্তমান স্ট্যাটাস
দায়বদ্ধতা
VPS পরিষেবায় অ্যাক্সেস করতে না পারলে অথবা MT টার্মিনাল ও Exness সার্ভারের মধ্যকার সংযোগ জনিত সমস্যার ফলে যে ক্ষতি ঘটতে পারে তার জন্য Exness দায়ী নয়। এছাড়াও, VPS-এ ইনস্টল করা ট্রেডিং স্ক্রিপ্ট (এক্সপার্ট অ্যাডভাইজর ইত্যাদি) জনিত কারণে যে ক্ষতি হয় তার জন্য Exness দায়ী নয়, যার মধ্যে ভুলভাবে ইনস্টল করা এবং/অথবা Exness সাপোর্টের সহায়তায় ইনস্টল করা স্ক্রিপ্ট অন্তর্ভুক্ত।
যেকোনো সমস্যা দ্রুত সমাধান করতে ব্যবহারকারীর দায়িত্ব হলো সময়মতো Exness সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করা অথবা Exness সাপোর্ট হাবে একটি টিকিট তৈরি করা। যেকোনো সমাধান প্রক্রিয়াধীন থাকাকালীন, ব্যবহারকারী তাদের ট্রেডিং কৌশল ও কন্টেইনার বা MT টার্মিনালের বর্তমান স্ট্যাটাসের সাথে সঙ্গতিপূর্ণ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা করা হয়। VPS পরিষেবা ব্যবহার করার সময় উদ্ভূত সমস্যাগুলি সমাধান করার ক্ষেত্রে সহায়তা টিম তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া নাও জানাতে পারে, তাই কোনো প্রশ্ন বা সমস্যা সমাধানের জন্য যুক্তিসঙ্গত সময় প্রদান করুন। আপনার সন্তুষ্টি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, তবে বিভিন্ন সময় অঞ্চল, সংযোগজনিত সমস্যা ইত্যাদির কারণে আমাদের সাড়া দেওয়ার সক্ষমতা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বা সীমিত হতে পারে।
অগ্রহণযোগ্য ব্যবহার
Exness VPS শুধুমাত্র Exness সার্ভারের সাথে ট্রেড করার জন্য ব্যবহার করা উচিত। Exness VPS এমন কোনো উপায়ে ব্যবহার করা যাবে না যা অগ্রহণযোগ্য, যার মধ্যে বেআইনি, অবৈধ বা অনুপযুক্ত ব্যবহার অন্তর্ভুক্ত, তবে এর মধ্যেই সীমাবদ্ধ হয়। আরও জানতে, অনুগ্রহ করে Exness-এর গ্রাহক চুক্তি দেখুন (ধারা 2.9)।
VPS স্থগিতকরণ
+আপনি যদি Exness VPS বজায় রাখার জন্য প্রয়োজনীয় যেকোনো যোগ্যতা মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হন, তাহলে VPS পরিষেবা বন্ধ করে দেওয়া হবে; প্রক্রিয়ার সময় সব VPS ব্যবহারকারীর ডেটা মুছে ফেলা হবে এবং তা পুনরুদ্ধার করা যাবে না।
পর্যায়ক্রমে 30টি ক্যালেন্ডার দিনে (বিশেষ করে 20, 28, 29 এবং 30 তম দিনে) অ্যালার্ট পাঠানো হয়। পেন্ডিং অর্ডার মোট ট্রেডিং ভলিউমে যুক্ত হয় না।
পরিষেবা প্রদান
+Exness ব্যবহারকারীকে একটি VPS কন্টেইনার প্রদান করে, সেটিতে পূর্বে ইনস্টল করা MetaTrader 4 এবং MetaTrader 5 ক্লায়েন্ট সফ্টওয়্যার অন্তর্ভুক্ত থাকে।
Exness সার্ভার রক্ষণাবেক্ষণের জন্য নিয়মিতভাবে জটিল ও সরল ধরনের কাজ করার প্রয়োজন হয়; রক্ষণাবেক্ষণের সময় Exness VPS উপলভ্য নাও হতে পারে। Exness, তার ব্যবহারকারীদেরকে নির্ধারিত রক্ষণাবেক্ষণ সম্পর্কে আগে থেকে জানিয়ে দেবে এবং রক্ষণাবেক্ষণের কাজ মূল মার্কেটের সময়ের বাইরে করার চেষ্টা করবে। তবে, যেকোনো সময় এবং বিনা নোটিশে গুরুত্বপূর্ণ আপডেট প্রদান করার ক্ষমতা Exness-এর আছে।
রক্ষণাবেক্ষণের সময়সূচি নির্ধারিত থাকলে, বিশেষ করে যখন এক্সপার্ট অ্যাডভাইজর (EA) এবং/অথবা অন্যান্য স্বয়ংক্রিয় ট্রেডিং অ্যাপ্লিকেশনগুলি চালু থাকে, শুক্রবারে মার্কেট বন্ধের আগে খোলা ট্রেডগুলি বন্ধ রাখার জন্য Exness পরামর্শ দিয়ে থাকে।
ব্যবহারকারী স্বীকার ও নিশ্চিত করছেন যে, VPS পরিষেবার যেকোনো ব্যর্থতার জন্য Exness-কে দায়ী করা যাবে না; যার মধ্যে বিদ্যুৎ বিভ্রাট, কারিগরি ত্রুটি, সিস্টেমের ব্যর্থতা বা যেকোনো ধরনের টেকনিক্যাল সমস্যা অন্তর্ভুক্ত, তবে এতেই সীমাবদ্ধ নয়।
ব্যবহারকারী স্বীকার করছে যে VPS হোস্টিং একটি তৃতীয় পক্ষের দ্বারা নিয়ন্ত্রিত এবং VPS হোস্টিং সংক্রান্ত কোনো ব্যর্থতার জন্য Exness দায়বদ্ধ নয়।