Exness হলো ফাইন্যান্সিয়াল কমিশন (FC)-এর সদস্য, যা ফোরেক্স মার্কেটের জন্য আর্থিক পরিষেবা শিল্পে বিরোধ নিষ্পত্তির কাজে নিয়োজিত একটি আন্তর্জাতিক সংস্থা।
অভিযোগের সুষ্ঠু পর্যালোচনা এবং সমাধানের জন্য একটি নিরপেক্ষ তৃতীয় পক্ষের কমিটি হিসেবে FC প্রতিষ্ঠিত হয়েছিল। এর লক্ষ্য হলো শিল্প নিয়ন্ত্রক সংস্থা ও আইনি ব্যবস্থার তুলনায় সহজ ও দ্রুততরভাবে বিরোধের সমাধান করা।
ট্রেডার ও ব্রোকারদের মধ্যকার বিরোধগুলি যেন দ্রুত, দক্ষ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্যভাবে নিষ্পত্তি হয় এবং সব পক্ষই যেন তাদের উদ্বেগের ন্যায়সঙ্গত ও পূর্ণাঙ্গ সমাধান নিয়ে ফিরতে পারেন কমিশন তা নিশ্চিত করে। এটি ক্ষতিপূরণ তহবিল ব্যবহার করে ট্রেডারদের জন্য অতিরিক্ত সুরক্ষাও প্রদান করে।
উল্লেখ্য যে, FC একটি স্বাধীন বাহ্যিক বিরোধ নিষ্পত্তি (EDR) সংস্থা।
এটি কীভাবে কাজ করে?
+
ক্ষতিপূরণ তহবিল সদস্যদের গ্রাহকদের জন্য একটি বীমা নীতিমালা হিসেবে কাজ করে। এই তহবিল একটি পৃথক ব্যাংক অ্যাকাউন্টে রাখা হয় এবং শুধু তখনই ব্যবহার করা হয় যখন কোনো সদস্য FC-এর রায় মানতে অস্বীকার করে।
কীভাবে ক্ষতিপূরণ তহবিলে অর্থায়ন করা হয়?
+
মাসিক মেম্বারশিপ ফি-এর 10% এই তহবিলে বরাদ্দ করার মাধ্যমে FC ক্ষতিপূরণ তহবিলে অর্থায়ন করা হয়।
কে ক্ষতিপূরণ পায়?
+
এই তহবিল শুধু FC কর্তৃক জারি করা রায়ের জন্যই ব্যবহার করা হবে। নিজে থেকে ট্রেড করার সময় ট্রেডারদের যে ক্ষতি হয়, সেই ক্ষতিপূরণ এই তহবিল থেকে দেয়া হয় না। কোনও ব্রোকার দেউলিয়া হলে, এই তহবিল তার সব গ্রাহকদের জন্য প্রযোজ্য হয় না।
সর্বোচ্চ ক্ষতিপূরণের পরিমাণ কত?
+
ক্ষতিপূরণ তহবিল শুধু FC কর্তৃক জারি করা রায়ের প্রেক্ষিতে প্রতি গ্রাহককে সর্বোচ্চ €20,000 ক্ষতিপূরণ দেবে। আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে FC-এর ওয়েবসাইট এবং আমাদের গ্রাহক চুক্তি দেখুন।