আপনার Exness অ্যাকাউন্টকে অননুমোদিত অ্যাক্সেস থেকে সুরক্ষিত রাখতে আমাদের অফিসিয়াল যোগাযোগের মাধ্যমগুলি মনে রাখুন:
ইমেল: @exness.com ঠিকানা থেকে পাঠানো ইমেল, যেমন support@exness.com এবং support@mail.exness.com।
- MetaTrader: MetaTrader-এর অভ্যন্তরীণ মেলবক্সের মাধ্যমে পাঠানো মেসেজ।
- ফোন: আপনার পার্সোনাল এরিয়ায় সহায়তা বিভাগে তালিকাভুক্ত অফিসিয়াল নম্বর থেকে করা কল।
- লাইভ চ্যাট: আমাদের সহায়তা টিমের সদস্যের সাথে লাইভ চ্যাটে সেশন।
সহায়তা টিমের সাথে যোগাযোগের জন্য আমরা নিম্নোক্ত প্ল্যাটফর্মসমূহ ব্যবহার করি না:
- ICQ
- Yahoo Messenger
- Telegram
- Facebook মেসেঞ্জার
- সিগন্যাল
- QQ, etc.
- TikTok
এই তালিকায় সকল প্ল্যাটফর্ম অন্তর্ভুক্ত নাও থাকতে পারে। তাই অনিশ্চিত কোনো বিষয়ে সম্পৃক্ত হওয়ার পূর্বে, বিশেষত সন্দেহজনক লিঙ্ক যুক্ত রয়েছে এমন মেসেজের ক্ষেত্রে অনুগ্রহ করে সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন।
@exness.com অথবা @mail.exness.com ছাড়া অন্য কোনো ডোমেইন থেকে পাঠানো যে কোনো ইমেল Exness-এর পক্ষ থেকে অফিসিয়াল যোগাযোগ নয়, এমনকি সেটিতে 'Exness' শব্দটি থাকলেও। আপনি যদি সন্দেহজনক কোনো ঠিকানা থেকে ইমেল পান, তাহলে অনুগ্রহ করে সাথে সাথে support@exness.com-এ বিস্তারিত তথ্য উল্লেখ করে ইমেল পাঠান।
আপনার দেশের উপর নির্ভর করে, যাচাই কোড (OTP) বিকল্প মেসেজিং সার্ভিস যেমন WhatsApp বা Telegram-এর মাধ্যমে পাঠানো হতে পারে। এসব শুধুমাত্র নিরাপত্তা কোড পাঠানোর জন্য ব্যবহৃত হয়, সাধারণ সহায়তা টিমের যোগাযোগের জন্য নয়। Exness সহায়তা টিম কখনোই এসব চ্যানেল ব্যবহার করে আলাপ শুরু করবে না বা ব্যক্তিগত তথ্য চাইবে না।
আপনি যদি এই মর্মে সন্দেহ করেন যে আপনি প্রতারণামূলক কার্যক্রমের শিকার হয়েছেন, তাহলে অনুগ্রহ করে সহায়তা হাবে যান এবং একটি টিকিট তৈরি করুন।