Exness টার্মিনাল একটি শক্তিশালী, কাস্টম-বিল্ট ট্রেডিং প্ল্যাটফর্ম যা MT5 ট্রেডিং অ্যাকাউন্ট (আসল এবং ডেমো অ্যাকাউন্ট) সমর্থন করে, যা স্বতন্ত্ররূপে Exness ট্রেডারদের জন্য উপলভ্য। এই ব্রাউজার-ভিত্তিক প্ল্যাটফর্মটির জন্য ইনস্টলেশন বা সফ্টওয়্যার আপডেটের প্রয়োজন হয় না।
নির্দিষ্ট কিছু অঞ্চলের ক্ষেত্রে, MT5-ভিত্তিক ট্রেডিং অ্যাকাউন্ট কেবল MetaTrader 5 টার্মিনালে (ডেস্কটপ ও মোবাইল) ব্যবহার করা যাবে এবং Exness টার্মিনালে সমর্থিত নয়।
Exness Terminal খোলা
- আপনার পার্সোনাল এরিয়া (PA)-তে লগ ইন করুন।
- যেকোনো MT5 ট্রেডিং অ্যাকাউন্ট থেকে ট্রেড-এ ক্লিক করুন।
- পপ-আপ উইন্ডোতে Exness Terminal নির্বাচন করুন।
- Exness Terminal, সংশ্লিষ্ট ট্রেডিং অ্যাকাউন্ট ব্যবহার করে খুলবে।
আপনি সেটিংসে ক্লিক করে এবং টাইম জোন এর অধীনে আপনার পছন্দের টাইম জোন নির্বাচন করে Exness টার্মিনালের টাইমজোন পরিবর্তন করতে পারেন। এছাড়াও, আপনি Exness টার্মিনালের থিমটি হালকা, গাঢ়-এ সেট করতে পারবেন অথবা আপনার ডিভাইসের সিস্টেম সেটিংস অনুসরণ করতে পারবেন। Exness টার্মিনাল-এর ভাষা পরিবর্তন করতে, আপনার পার্সোনাল এরিয়া (PA)-তে থাকা গ্লোব আইকন-এর মাধ্যমে আপনার পছন্দ আপডেট করুন, তারপর সেটিংস কার্যকর করতে Exness টার্মিনালটি পুনরায় খুলুন।
নীচের যেকোনো ফিচার সম্পর্কে আরও জানতে সেগুলি প্রসারিত করুন:
জমা-তে ক্লিক করলে যেকোনো উপলভ্য পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে জমা করার জন্য আপনাকে আপনার পার্সোনাল এরিয়াতে নিয়ে যাওয়া হবে। ট্রেডিং অ্যাকাউন্ট ম্যানেজারে জমা, অর্থ উত্তোলন ও ইন্টারনাল ট্রান্সফারের ফিচার, লেনদেনের ইতিহাস এবং বর্তমানে সক্রিয় ট্রেডিং অ্যাকাউন্ট সম্পর্কে রিয়েল-টাইম তথ্য থাকে, যার মধ্যে রয়েছে:
- ব্যালেন্স
- ইকুইটি
- মার্জিন
- ফ্রি মার্জিন
- মার্জিন লেভেল
- অ্যাকাউন্ট লিভারেজ
উপরের তথ্য, অ্যাকাউন্টের স্ট্যাটাস প্যানেল এবং অবস্থানের লাভ ও ক্ষতি অস্পষ্ট করতে ব্যালেন্স লুকান টগল করুন। এছাড়াও, আপনি এখান থেকে ট্রেডিং লগ ডাউনলোড করতে পারবেন এবং ট্রেডিং অ্যাকাউন্ট পরিবর্তন করতে পারবেন। অ্যাকাউন্ট পরিচালনা করুন-এ ক্লিক করলে আপনাকে আপনার পার্সোনাল এরিয়া (PA)-তে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।
ওয়ান-ক্লিক ট্রেডিং
অর্ডার ট্যাবের উপরে ওয়ান-ক্লিক ট্রেডিং আইকনে ক্লিক করে এবং "হ্যাঁ, চালিয়ে যান" নির্বাচন করে দাবিত্যাগে সম্মতি জানিয়ে সক্রিয় করুন। সক্রিয় হলে, নিশ্চিতকরণ পপ-আপ বার্তা ছাড়াই ইন্সট্রুমেন্ট ট্যাব, অর্ডার ফর্ম, অর্ডার এরিয়া এবং চার্ট থেকে আপনি অর্ডার খুলতে এবং বন্ধ করতে পারবেন।
একটি অর্ডার খুলতে:
-
ইন্সট্রুমেন্ট থেকে:
- একটি ইন্সট্রুমেন্ট এবং পপ-আপ অর্ডার ফর্মে বিক্রয় বা ক্রয়-এ ক্লিক করুন।
- পছন্দসই অর্ডারের বিবরণ সেট করুন।
- নিশ্চিত করুন-এ ক্লিক করুন।
-
অর্ডার থেকে: ফর্ম:
- ক্রয় বা বিক্রয়-এ ক্লিক করুন।
- পছন্দসই অর্ডারের বিবরণ সেট করুন।
- নিশ্চিত করুন-এ ক্লিক করুন।
-
চার্ট থেকে:
- চার্টের উপরের ডানদিকে বিক্রয় বা ক্রয়-এ ক্লিক করুন।
- অর্ডার ফর্মে পছন্দসই অর্ডারের বিবরণ সেট করুন।
- নিশ্চিত করুন-এ ক্লিক করুন।
- পেন্ডিং অর্ডারের ক্ষেত্রে, চার্টে আপনার কাঙ্ক্ষিত মূল্যের উপর হোভার করুন।
- ধূসর প্লাস চিহ্নে ক্লিক করে অর্ডারের ধরন নির্বাচন করুন অথবা একটি অ্যালার্ট সেট করুন।
অর্ডার ফর্ম থেকে, আপনি রিস্ক ক্যালকুলেটর মোড ব্যবহার করেও অর্ডার দিতে পারবেন:
- অর্ডার ফর্মের ড্রপডাউন মেনু থেকে রিস্ক ক্যালকুলেটর নির্বাচন করুন।
- বিক্রয় করুন অথবা ক্রয় করুন নির্বাচন করুন এবং পছন্দসই অর্ডারের বিবরণ যেমন মার্কেট বা পেন্ডিং অর্ডার, ঝুঁকি, স্টপ লস ও টেক প্রফিট সেট করুন।
- প্রদত্ত মানগুলির উপর ভিত্তি করে হিসাবকৃত লটের সংখ্যা প্রদর্শিত হবে।
- নিশ্চিত-তে ক্লিক করুন.
কোনো অর্ডার বন্ধ করতে:
- সক্রিয় চার্টে দেখানো অর্ডার আইটেমের জন্য X আইকনে ক্লিক করুন।
- খোলা বা পেন্ডিং ট্যাব থেকে যেকোনো অর্ডারের X আইকনে ক্লিক করুন।
- চার্টের উপরের-ডানদিকে X আইকন-এ ক্লিক করে একটি ইন্সট্রুমেন্টের জন্য সমস্ত সক্রিয় অর্ডার বন্ধ করুন এবং নিশ্চিত করুন।
- অর্ডার এরিয়ার নীচে-ডানদিকে সবগুলি বন্ধ করুন -এ ক্লিক করে সমস্ত মার্কেট অর্ডার বন্ধ করুন এবং নিশ্চিত করুন।
- বিন আইকন-এ ক্লিক করে একটি পেন্ডিং অর্ডার মুছুন।
Exness টার্মিনালে সকল ক্রিয়াকলাপ বন্ধ করার সময়, সার্ভার প্রতিটি অর্ডারের মধ্যে কয়েক মিলিসেকেন্ডের ব্যবধান রেখে পরপর অবস্থানগুলি সম্পাদন করে। কার্যকরীকরণের জন্য প্রয়োজনীয় সময় অর্ডারের সংখ্যার উপর নির্ভর করে পরিবর্তিত হয় এবং আরও বড় মাপের অর্ডারের ক্ষেত্রে প্রক্রিয়াটির আরও বেশি সময় নেওয়াটা স্বাভাবিক।
কোনো অর্ডার পরিবর্তন করতে:
- অর্ডার এরিয়ায় একটি অর্ডারে পেন্সিল (এডিট) আইকন-এ ক্লিক করুন। অর্ডার উইন্ডোতে, পরিবর্তন করুন ট্যাবের অধীনে অর্ডারটি পরিবর্তন করুন।
- বিকল্পভাবে, চার্টে আপনার বর্তমান অর্ডারের উপর হোভার করে TP বা SL নির্বাচন করুন এবং টেক প্রফিট ও স্টপ লস পরিবর্তন করার সময় চার্টের উপরে সংশ্লিষ্ট লাইনগুলি টেনে আনুন। সম্পন্ন হয়ে গেলে, অবস্থান পরিবর্তন করুন-এ ক্লিক করুন।
কোনো অর্ডার আংশিকভাবে বন্ধ করতে:
- অর্ডার এরিয়ায় একটি অর্ডারে পেন্সিল (এডিট) আইকন-এ ক্লিক করুন।
- অর্ডার উইন্ডোতে, আংশিক বন্ধ ট্যাব নির্বাচন করুন।
- বন্ধ করতে পরিমাণ লিখুন, তারপর অর্ডার বন্ধ করুন-এ ক্লিক করুন।
একটি অর্ডার ক্লোজ বাই করতে:
এই ফাংশন শুধুমাত্র তখনই সম্ভব যদি বিপরীত দিকের দুটি অর্ডার থাকে।
- অর্ডার এরিয়ায় একটি অর্ডারে পেন্সিল (এডিট) আইকন-এ ক্লিক করুন।
- খোলা অর্ডারে ক্লিক করুন এবং ক্লোজ বাই ট্যাব নির্বাচন করুন। আপনার একাধিক বিপরীত অর্ডার থাকলে, তার একটি তালিকা প্রদর্শিত হবে।
- আপনি বন্ধ করতে চান এমন বিপরীত অর্ডারটিতে ক্লিক করুন।
ট্রেডিং সেন্টিমেন্ট
একটি ইন্সট্রুমেন্টের জন্য ট্রেডিং সেন্টিমেন্ট, এটির সাম্প্রতিক ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী প্রবণতা নির্দেশ করে, যা বিক্রয় এবং ক্রয় বোতামের অধীনে প্রদর্শিত হয়। ক্রিয়াকলাপের শেষ ঘণ্টাটি একটি নীল (ক্রয়) বা লাল (বিক্রয়) বার হিসেবে দেখানো হয় এবং ওয়েব ও মোবাইল উভয় Exness Terminal প্ল্যাটফর্ম জুড়ে সিঙ্ক করা হয়।
খোলা অর্ডার মোড
Exness টার্মিনালে একটি ডিফল্ট খোলা অর্ডার মোড সেট করতে, গিয়ার আইকনে ক্লিক করে অর্ডার ফর্মটিকে নিয়মিত ফর্ম, ওয়ান-ক্লিক ফর্ম অথবা রিস্ক ক্যালকুলেটর ফর্ম হিসেবে সেট করুন।
ট্রেডিং ইন্সট্রুমেন্টগুলি ওয়াচলিস্ট-এ সংগঠিত করা যাবে। সেগুলির বর্তমান মূল্য এবং রিয়েল টাইমে মূল্য পরিবর্তন দেখানো হয়। অন্যান্য ফাংশনের মধ্যে রয়েছে:
- সার্চ বারের মাধ্যমে একটি ইন্সট্রুমেন্ট খুঁজুন বা একটি বিভাগ নির্বাচন করুন।
- ইন্সট্রুমেন্টটির চার্ট খুলতে এটিতে ক্লিক করুন।
- পছন্দের তালিকায় যোগ করতে তারকা আইকন-এ ক্লিক করুন।
- 3-ডট মেনু-তে ক্লিক করে এবং ডেটা কলাম টগল করে ওয়াচলিস্ট কাস্টমাইজ করুন।
- 2-তীর আইকন ওয়াচলিস্ট লুকিয়ে রাখে এবং চার্টের বাঁ দিকের তীরটিতে ক্লিক করলে ওয়াচলিস্ট প্রসারিত হবে।
- একটি ইন্সট্রুমেন্ট যদি উচ্চতর মার্জিন প্রয়োজনীয়তা (HMR) দ্বারা প্রভাবিত হয় তবে একটি তিনটি-লাল-লাইন প্রতীক প্রদর্শিত হবে। HMR বিবরণ প্রদর্শন করতে প্রতীকটিতে ক্লিক করুন।
- যখন একটি ইন্সট্রুমেন্টের জন্য একটি মার্কেট বন্ধ থাকে তখন একটি ধূসর নিষিদ্ধ চিহ্ন প্রদর্শিত হবে। এই চিহ্নের উপর হোভার করলে মার্কেট খোলার সময় দেখাবে। মার্কেট বন্ধের সময় HMR সময়কাল সক্রিয় থাকলে শুধুমাত্র মার্কেটে বন্ধ থাকার প্রতীকটি দেখানো হবে।
FxStreet কর্তৃক উপস্থাপিত দেশ এবং প্রভাব অনুসারে ইভেন্টগুলির ইকোনমিক ক্যালেন্ডার এখানে রয়েছে। ইভেন্টগুলি তাদের সর্বশেষ উপস্থিতির ক্রমে তালিকাভুক্ত করা হয়। আরও বিস্তারিত তথ্য পড়তে একটি ইভেন্টে ক্লিক করুন।
পোর্টফোলিও এরিয়া আপনার খোলা, পেন্ডিং এবং বন্ধ অর্ডার প্রদর্শন করে। এর মধ্যে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য থাকে যেমন অর্ডারের ধরন, ভলিউম, লট, প্রারম্ভিক মূল্য, বর্তমান মূল্য, টেক প্রফিট, স্টপ লস, খোলার সময়, সোয়াপ এবং লাভ ও ক্ষতি।
বন্ধ ট্যাব আগের দিন পর্যন্ত বন্ধ অর্ডারগুলি দেখায় (পূর্বনির্ধারিতভাবে)। বন্ধ অর্ডারের তালিকা প্রসারিত করতে আগের 30 দিন দেখান-এ ক্লিক করুন।
একটি চার্ট নির্দিষ্ট সময়ের মধ্যে একটি ইন্সট্রুমেন্টের পারফরম্যান্স প্রদর্শন করে।
একটি চার্ট খোলা এবং বন্ধ করা:
- চার্টের উপরে + আইকন-এ ক্লিক করুন।
- সার্চ বারে ইন্সট্রুমেন্টের নাম/প্রতীক লিখুন বা ড্রপডাউন মেনু থেকে একটি বিভাগ নির্বাচন করুন।
- পছন্দসই ইন্সট্রুমেন্ট নির্বাচন করুন।
- চার্টটি চার্ট এরিয়াতে খোলা হবে।
- একটি চার্ট বন্ধ করতে, X-এ ক্লিক করুন।
আপনার একাধিক চার্ট থাকলে আপনার খোলা চার্টগুলিকে পুনরায় সাজাতে আপনি ইন্সট্রুমেন্ট ট্যাবগুলিতে ক্লিক করে ড্র্যাগ করতে পারেন।
মোবাইলে, আপনি চার্ট দেখান টগল ক্লিক করে অর্ডার ফর্মের ভিতরে একটি চার্ট প্রদর্শন করতে পারেন। অর্ডার করার সময়, চার্টটি ল্যান্ডস্কেপ মোডে দেখানো হবে।
একটি চার্ট কাস্টমাইজ করা:
ইন্সট্রুমেন্ট ট্যাবের নিচের সেটিংস আপনাকে একটি খোলা চার্ট কাস্টমাইজ করতে দেয়।
একই সাথে চিহ্নগুলি তুলনা করুন
- + চিহ্ন -তে ক্লিক করুন এবং সংশ্লিষ্ট চার্টে আপনি যে ইন্স্ট্রুমেন্ট(গুলি) তুলনা করতে চান সেগুলি লিখুন। ইন্সট্রুমেন্টটি বেছে নিন এবং পপ-আপ উইন্ডোটি বন্ধ করুন।
সময়সীমা পরিবর্তন করুন
- মিনিট, ঘণ্টা এবং দিনের জন্য একটি সময়সীমা নির্বাচন করতে 1m-এ ক্লিক করুন।
চার্টের ধরন পরিবর্তন করুন
- বার, ক্যান্ডেল, লাইন, বেসলাইন, কলাম ইত্যাদি সহ চার্টের ধরন পরিবর্তন করতে চার্ট আইকন-এ ক্লিক করুন।
নির্দেশক যোগ করুন
- একাধিক উপলভ্য নির্দেশক যোগ করতে fx নির্দেশক-এ ক্লিক করুন। চার্টের বাম দিকে বিন আইকন এর পাশের তীরটি ক্লিক করে এগুলি সরান এবং নির্দেশকগুলি অপসারণ করুন।
- প্রদর্শিত নির্দেশকগুলি পরিচালনা করতে অবজেক্ট ট্রি আইকন দেখান-এ ক্লিক করুন।
একটি নির্দেশকের টেমপ্লেট সেভ করুন
- 4 বক্স আইকন-এ ক্লিক করুন এবং নির্দেশক টেমপ্লেট সেভ করুন-এ ক্লিক করুন বা একটি সেভ করা নির্দেশক টেমপ্লেট সামনে আনুন
একটি চার্ট রিপ্লে করুন
- রিওয়াইন্ড বোতাম-এ ক্লিক করুন, চার্টে একটি ডেটা পয়েন্ট নির্বাচন করুন, তারপর প্লে করুন, ফরোওয়ার্ড করুন, সরাসরি রিয়েল-টাইমে যান বা চার্ট রিপ্লে মোড থেকে প্রস্থান করুন।
একটি চার্টের ক্রিয়া পূর্বাবস্থায় ফেরান ও পুনরায় করুন।
- একটি চার্ট ক্রিয়াকে পূর্বাবস্থায় ফেরাতে বা পুনরায় করতে সংশ্লিষ্ট বোতামগুলিতে ক্লিক করুন।
মাল্টি-চার্ট লেআউট সেটআপ করুন
- একসাথে কতগুলি চার্ট দেখানো হবে তা নির্বাচন করতে লেআউট সেটআপ আইকনে ক্লিক করুন।
- আপনি চাইলে একসাথে সর্বোচ্চ 8টি চার্ট প্রদর্শনের জন্য বেছে নিতে পারবেন।
- সব চার্ট জুড়ে আপনার পছন্দের উপাদানগুলি সিঙ্ক করতে টগলটি চালু করুন।
একটি চার্টের লেআউট সেভ করুন
- আপনার চার্টের লেআউট, নির্দেশক এবং ড্রইং সেভ করতে সেভ করুন-এ ক্লিক করুন। আপনি একটি সেভ করা লেআউটের নাম পরিবর্তন করতে, লোড করতে বা মুছতে পারেন।
একটি চার্টের স্ন্যাপশট নিন
- আপনার বর্তমান চার্ট ক্যাপচার করতে ক্যামেরা আইকন-এ ক্লিক করুন। আপনি ছবি ডাউনলোড, কপি করতে বা ছবির লিংক শেয়ার করতে পারেন, একটি নতুন ট্যাবে ছবি খুলতে পারেন অথবা ছবিটি টুইট করতে পারেন।
ফুলস্ক্রিন মোড
- ফুলস্ক্রিন মোডে আপনার চার্ট দেখতে ফুলস্ক্রিন আইকনে ক্লিক করুন।
নির্দিষ্ট চার্ট সেটিংস লুকান বা দেখান
- সিগন্যাল, HMR সময়সীমা, প্রাইস অ্যালার্ট, খোলা অবস্থান এবং চার্টে ইকোনোমিক ক্যালেন্ডার প্রদর্শন করতে সেটিংস আইকনে ক্লিক করুন।
মূল্যের উৎস পরিবর্তন করা
- সেটিংস আইকনে ক্লিক করুন। মূল্যের উৎস-এর অধীনে থাকা আস্ক বা বিড থেকে একটি বেছে নিন। আপনার নির্বাচন অনুযায়ী চার্টটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে।
ড্রয়িং টুল
বাঁ পাশের বারে 50টি ড্রয়িং টুল উপলভ্য। ব্যবহার করতে ক্লিক করুন বা এটির বাছাই করা তালিকা প্রসারিত করতে ডাবল-ক্লিক করুন। চার্টে তৈরি ড্রইং লুকাতে বা দেখাতে বারের চোখ আইকন-এ ক্লিক করুন বা বিন আইকন-এ ক্লিক করুন এবং তারপরে পরিষ্কার করতে ড্রইং সরান-এ ক্লিক করুন।
চার্টের সেটিংস
চার্টের যেকোনো জায়গায় রাইট-ক্লিক করুন এবং প্রতীক, স্ট্যাটাস লাইন, স্কেল এবং ক্যানভাস সহ চার্ট সেটিংস কাস্টমাইজ করতে সেটিংস নির্বাচন করুন।
যদিও TradingView আমাদের Exness Terminal-এ সমন্বিত করা থাকে, এটি শুধুমাত্র চার্ট উন্নত করার জন্য ব্যবহৃত একটি কার্যকারিতা। TradingView-এ Exness অ্যাকাউন্টে লগ ইন করা সম্ভব নয়।
চার্টের সমস্যা সমাধান করা
অস্থিতিশীল ইন্টারনেট সংযোগ বা ব্রাউজার-সম্পর্কিত সমস্যার কারণে Exness টার্মিনালে চার্টের পারফরম্যান্স ধীর হতে পারে। আপনি নিচের সমস্যা সমাধানের ধাপগুলি চেষ্টা করে দেখতে পারেন:
- নিশ্চিত করুন যে আপনার ইন্টারনেট সংযোগ স্থিতিশীল আছে।
- টার্মিনালটি রিফ্রেশ করতে Exness টার্মিনাল থেকে লগ আউট করে আবার লগ ইন করুন।
- আপনার ব্রাউজারের ক্যাশ এবং কুকি পরিষ্কার করুন।
আপনি যদি এরপরেও সমস্যার সম্মুখীন হন, তাহলে Exness প্ল্যাটফর্ম ক্যাটাগরির অধীনে একটি টিকিট তৈরি করতে আপনার পার্সোনাল এরিয়া (PA)-এর সাপোর্ট হাবে যান। সাপোর্ট হাবে কীভাবে টিকিট তৈরি করবেন তা জানুন।
আপনার ব্রাউজারের মধ্যেই Exness Terminal-এর জন্য পুশ নোটিফিকেশন তৈরি করা যাবে।
নিম্নলিখিত ইভেন্টগুলির জন্য বিজ্ঞপ্তি পাঠানো যেতে পারে:
- মার্জিন কল
- টেক প্রফিট (TP) এবং স্টপ লস (SL) সেটিংসের কারণে অর্ডার বন্ধ করা হয়েছে
- পেন্ডিং অর্ডার খোলা
- ব্যালেন্সে পরিবর্তন (জমা এবং উত্তোলনের কারণে)
- মূল্য বেড়ে যাওয়া বা কমে যাওয়া
- মূল্য একটি সেট করা ন্যূনতম বা সর্বোচ্চ পরিমাণ পৌঁছেছে
- ফোরেক্সের খবর এবং আর্থিক ঘটনা
- ট্রেড বিশ্লেষক সংবাদ
- নথির স্থিতিতে পরিবর্তন
- মূল্যের অ্যালার্ট
আপনি যদি আপনার ব্রাউজারে বিজ্ঞপ্তি চালু করার জন্য পপ-আপ দেখতে না পান তবে আপনি এই ধাপগুলি অনুসরণ করে সেগুলি সেট আপ করতে পারেন:
- আপনার ব্রাউজারে সার্চ বারে সাইটের তথ্য আইকনে ক্লিক করুন।
- সাইট সেটিংস-এ ক্লিক করুন।
- আপনার ব্রাউজার দ্বারা উপস্থাপিত বিকল্পগুলির উপর নির্ভর করে ড্রপডাউন মেনু থেকে বিজ্ঞপ্তিগুলি চালু করুন বা অনুমতি দিন নির্বাচন করুন।
বিকল্পভাবে, নোটিফিকেশনগুলি উপরের ব্যানারে থাকা বেল আইকনের নিচে প্রদর্শিত হয়। আপনার নোটিফিকেশনগুলি দেখতে বেল আইকনে ক্লিক করুন।
মূল্যের অ্যালার্ট
"প্রাইস অ্যালার্ট" হল এমন একটি ফিচার যা আপনাকে মার্কেট নির্দিষ্ট মূল্য স্তরে পৌঁছালে বিজ্ঞপ্তি সেট করতে দেয়। আপনি সক্রিয় ট্যাবে বর্তমান প্রাইস অ্যালার্টগুলি এবং ইতিহাস-এর অধীনে কার্যকর হওয়া ও মেয়াদোত্তীর্ণ প্রাইস অ্যালার্টগুলি দেখতে পারেন। যদি কোনো প্রাইস অ্যালার্ট ম্যানুয়ালি মুছে ফেলা হয়, তবে তা ইতিহাস ট্যাবে দেখা যাবে না।
ট্রেডারদের নিজেদের ট্রেডিং কার্যক্রম পরিচালনার জন্য কেবল এই ফিচারের উপর নির্ভর করার পরিবর্তে তাদের ট্রেডিং প্ল্যাটফর্ম এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে সক্রিয়ভাবে মার্কেট পর্যবেক্ষণ করা উচিত।
মূল্যের অ্যালার্ট সেট করার দুটি উপায় রয়েছে:
চার্টে:
- মূল্যের অ্যাক্সিসে + বোতাম-এ ক্লিক করুন।
- আপনার পছন্দের সতর্কতার নির্দিষ্ট মানটি লিখুন। প্রয়োজন হলে, একটি পুনরাবৃত্ত অ্যালার্ট নির্বাচন করুন। বিকল্পভাবে, আপনার পছন্দের লেভেলে না পৌঁছানো পর্যন্ত অ্যালার্ট লাইনটি ড্র্যাগ করতে থাকুন।
- নিশ্চিত করতে প্রাইস অ্যালার্ট যোগ করুন-এ ক্লিক করুন।
অ্যালার্ট বিভাগে:
- স্ক্রিনের বাঁ দিকের ব্যানারের উপরে ঘড়ি আইকন-এ ক্লিক করুন।
- + নতুন সতর্কতা মেনুতে ক্লিক করুন।
- আপনার পছন্দের সতর্কতার নির্দিষ্ট মানটি লিখুন। প্রয়োজনে পুনরাবৃত্তিমূলক অ্যালার্ট নির্বাচন করুন।
- নিশ্চিত করতে মূল্যের অ্যালার্ট যোগ করুন-এ ক্লিক করুন।
সাউন্ড এফেক্ট
সেটিংস আইকনে ক্লিক করুন এবং প্রাইস অ্যালার্ট ও TP/SL/SO দ্বারা ট্রেড বন্ধ করার বিষয়ে অবগত থাকার জন্য সাউন্ড এফেক্ট সক্রিয় করতে সেটিংস টগল করুন। ওয়েব ব্রাউজার একটি পপ-আপ বিজ্ঞপ্তি প্রদর্শন করবে। সাউন্ড নোটিফিকেশন সক্রিয় করতে অনুমতি দিন-এ ক্লিক করুন।
Google Chrome
- আপনি অ্যালার্টের জন্য সাউন্ড এফেক্ট সক্রিয় করলে, Exness টার্মিনাল থেকে বিজ্ঞপ্তিগুলিকে অনুমতি দেওয়ার জন্য আপনার ব্রাউজার উইন্ডোর বাম কোণে একটি পপ-আপ বিজ্ঞপ্তি প্রদর্শিত হবে।
- অনুমতি দিন-এ ক্লিক করুন।
Safari
- আপনি অ্যালার্টের জন্য সাউন্ড এফেক্ট সক্রিয় করলে, আপনাকে আপনার ব্রাউজার থেকে বিজ্ঞপ্তিগুলিকে অনুমতি দিতে বলা হবে।
- আপনার ব্রাউজার উইন্ডোতে, আপনার অনুসন্ধান বারের বাম দিকের আইকনে ক্লিক করুন এবং ওয়েবসাইট সেটিংস নির্বাচন করুন।
- পপ-আপ উইন্ডোর অধীনে, অনুমতি দিন নির্বাচন করুন।
Firefox
- আপনি অ্যালার্টের জন্য সাউন্ড এফেক্ট সক্রিয় করলে, Exness টার্মিনাল থেকে বিজ্ঞপ্তিগুলিকে অনুমতি দেওয়ার জন্য আপনার ব্রাউজার উইন্ডোর বাম কোণে একটি পপ-আপ বিজ্ঞপ্তি প্রদর্শিত হবে।
- অনুমতি দিন-এ ক্লিক করুন।