আপনি সূচকের ক্রেতা নাকি বিক্রেতা তার উপর ভিত্তি করে সূচকগুলিতে ডিভিডেন্ডের সমন্বয় প্রযোজ্য হতে পারে।
ডিভিডেন্ড কী?
সূচক হলো একটি ওয়েটেড বাস্কেট যা অনেকগুলি কোম্পানির সমন্বয়ে গঠিত। যখন এই কোম্পানিগুলির মধ্যে একটি ডিভিডেন্ড প্রদান করে, তখন ডিভিডেন্ডের পরিমাণ অনুসারে তার মূল্য কার্যকরভাবে হ্রাস হয়।
মূল্যের এই হ্রাস পূর্ববর্তী-ডিভিডেন্ডের তারিখে শেয়ারের মূল্যের পতনের মাধ্যমে প্রতিফলিত হয়। মূল্যের পতন, ডিভিডেন্ডের আকার এবং সেই সূচকে কোম্পানির মূল্যমানের সমানুপাতিক। এর ফলে, কখনও কখনও ডিভিডেন্ডের সমন্বয় লক্ষ্য করা যায় না, অপরদিকে অন্য সময়ে, সূচকের মূল্যের উপর সেটির প্রভাব স্পষ্ট করার প্রয়োজন হয়।
ডিভিডেন্ড কীভাবে হিসাব করবেন
মার্কেটের পরিস্থিতি সঠিকভাবে প্রদর্শন করার জন্য, আমরা প্রতিটি সূচকের ট্রেডিং সেশন খোলার সময় (যদি প্রযোজ্য হয়) প্রতিদিন ট্রেডিং অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে ডিভিডেন্ডের পরিমাণ কেটে নিই বা জমা করি। ডিভিডেন্ড "প্রতি ইন্স্ট্রুমেন্টে" প্রয়োগ করা হয়, যার অর্থ একটি নির্দিষ্ট সূচকের সব অর্ডারের জন্য একসাথে সমন্বয় করা হয় যা পূর্বের ডিভিডেন্ডের তারিখের পূর্ববর্তী ট্রেডিংয়ের সময়ের শেষেও খোলা থাকে।
সূচকের ট্রেডিংয়ের সময়ে কখন ডিভিডেন্ড প্রদান করা হতে পারে তা জানুন।
- ক্রয়ের ট্রেডগুলি নিম্নরূপে ডিভিডেন্ড পেতে পারে:
প্রাপ্ত ডিভিডেন্ডের পরিমাণ (সূচকের কোট মুদ্রা) = লট × চুক্তির আকার x ডিভিডেন্ডের হার
- বিক্রয়ের ট্রেডগুলিতে ডিভিডেন্ড কাটা হতে পারে, যা নিম্নরূপে হিসাব করা হয়:
কেটে নেয়া ডিভিডেন্ডের পরিমাণ (সূচকের কোট মুদ্রায়) = লট × চুক্তির আকার x ডিভিডেন্ডের হার
আপনার অর্ডারগুলিতে ডিভিডেন্ড কীভাবে প্রয়োগ করা হয়েছে তা সঠিকভাবে ট্র্যাক করতে পার্সোনাল এরিয়ার পারফরম্যান্স ট্যাবের অধীনে ডিভিডেন্ড বিভাগটি অনুগ্রহ করে দেখুন।
ডিভিডেন্ডের কারণে ব্যালেন্সের যেকোনো পরিবর্তনও MT ট্রেডিং প্ল্যাটফর্মে দেখানো হয়।
রবিবার থেকে বৃহস্পতিবার, 22:00 UTC-তে ডিভিডেন্ড প্রয়োগ করা হয়।
ডিভিডেন্ড ক্যালেন্ডার টেবিল
নিচের টেবিলের সাহায্যে সংশ্লিষ্ট সূচকগুলিতে ট্রেড করার সময় ডিভিডেন্ডের আপডেটগুলি পর্যবেক্ষণ করুন, প্রয়োগ করা হবে এমন আসন্ন ডিভিডেন্ডগুলি দেখানোর জন্য টেবিলটি প্রতি সপ্তাহে আপডেট করা হয়:
একটি তারিখ বেছে নিন
প্রকৃত রেট এই পেজে দেখানো রেটের থেকে ভিন্ন হতে পারে। যেকোনো দিনের জন্য পরিশোধিত বা কেটে নেওয়া আপডেটেড পরিমাণ পার্সোনাল এরিয়ার ডিভিডেন্ড বিভাগে পাওয়া যাবে।
প্রদান করা হবে বা কেটে নেয়া হবে এমন আসন্ন ডিভিডেন্ড দেখতে অনুগ্রহ করে এই পেজটি দেখুন কারণ এটি একটি দীর্ঘ ডিভিডেন্ডের ইতিহাস প্রদান করে এবং প্রতি সপ্তাহে আপডেট করা হয়।