Exness VPS পরিষেবা ব্যবহারকারীদেরকে স্বয়ংক্রিয় ট্রেডিং কৌশল পরিচালনা করতে দেয়, যা ব্যক্তিগত ডেস্কটপ বা ইন্টারনেট সংযোগের সীমাবদ্ধতার দ্বারা প্রভাবিত হয় না।
নতুন ব্যবহারকারীদেরকে আমরা আমাদের প্রথমবার Exness VPS ব্যবহারকারীর জন্য নির্দেশিকা অনুসরণ করতে উৎসাহিত করি।
VPS কী?
+একটি ভার্চুয়াল প্রাইভেট সার্ভার (VPS) হল একটি ভার্চুয়াল কম্পিউটার সিস্টেম, যা বিশ্বের যেকোনো স্থান থেকে দূরবর্তীভাবে নিয়ন্ত্রণ করা যায়। VPS সার্ভারগুলি আপনাকে স্বয়ংক্রিয় ট্রেডিং কৌশল পরিচালনা করার সুযোগ দেয়, যা ব্যক্তিগত ডেস্কটপ বা ইন্টারনেট সংযোগের সীমাবদ্ধতা দ্বারা প্রভাবিত হয় না।
অভিজ্ঞ ট্রেডারদের জন্য VPS একটি মূল্যবান সরঞ্জাম যারা তাদের ট্রেডিংকে স্বয়ংক্রিয় করতে এবং প্রতিক্রিয়া সময় উন্নত করতে চান।
Exness VPS-এর সুবিধা
+- গতি: VPS সার্ভারগুলি আমস্টার্ডাম, দুবাই, সিউল, সিঙ্গাপুর, মিয়ামি ও জোহানেসবার্গে Exness ট্রেডিং সার্ভারের কাছাকাছি অবস্থিত; এটি দ্রুত ও নির্ভরযোগ্য কার্যকরীকরণের বিষয়টি নিশ্চিত করে।
- স্থিতিশীলতা: VPS যেহেতু একটি ভার্চুয়াল কম্পিউটার, তাই এটি আপনার ইন্টারনেট সংযোগের মানের উপর নির্ভরশীল নয়; ফলে আপনার ব্যক্তিগত ইন্টারনেট সংযোগ অর্ডার কার্যকরীকরণ-এ প্রভাব ফেলবে না।
- 24-ঘণ্টা ট্রেডিং: আপনার কম্পিউটার বন্ধ থাকা অবস্থাতেও এক্সপার্ট অ্যাডভাইজর (EA) ব্যবহার করে ট্রেড করুন।
- পোর্টেবিলিটি: যেকোনো অপারেটিং সিস্টেম (Windows, Mac OS) বা ডিভাইস (ডেস্কটপ, ট্যাবলেট, ফোন, ল্যাপটপ) থেকে অ্যাক্সেস করা যায়।
- মোবিলিটি: আপনার Exness অ্যাকাউন্ট ব্যবহার করে বিশ্বের যেকোনো জায়গা থেকে ট্রেড করুন।
আমাদের সার্ভারে ট্রেড করার জন্য আপনি নিজস্ব VPS ব্যবহার করতে পারেন। তবে, আপনার VPS সংযোগের গুণমান নিশ্চিত করা আমাদের পক্ষে সম্ভব নয়, এই কারণে আমরা Exness VPS ব্যবহার করার পরামর্শ দিচ্ছি। Exness VPS-এ Firefox এবং Microsoft Edge আগে থেকেই ইনস্টল করা থাকে, যা আপনাকে আপনার VPS থেকে সরাসরি ওয়েব ব্রাউজ করার সুযোগ প্রদান করবে।
Exness VPS-এর মানদণ্ড
+Exness VPS পাওয়ার যোগ্য হতে হলে সামগ্রিক অ্যাকাউন্ট ব্যালেন্স এবং/অথবা মোট ট্রেডিং পরিমাণ সংক্রান্ত মানদণ্ড পূরণ করতে হবে। প্রযোজ্য নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড এবং প্রয়োজনীয়তাগুলো আপনার পার্সোনাল এরিয়া (PA)-তে পাওয়া যাবে; এই মানদণ্ডসমূহ নিশ্চিত করতে আপনার PA-তে লগ ইন করুন (Exness বেনিফিট তারপর ভার্চুয়াল প্রাইভেট সার্ভার-এ যান)।
আমি কীভাবে লট হিসেবে ট্রেডকৃত পরিমাণ হিসাব করব?
একটি ট্রেডিং ইন্সট্রুমেন্টের লট কীভাবে সামগ্রিক ট্রেডিং পরিমাণের মানদণ্ডে অবদান রাখে এটি তা বুঝতে সাহায্য করে:
- পূর্ণাঙ্গভাবে ট্রেড করা যেকোনো লটের একটি খোলা ও বন্ধ অবস্থা থাকে; যা একত্রে একটি রাউন্ড-টার্ন লট হিসেবে বিবেচিত হয়।
- খোলা অর্ডারগুলোকে একক লট হিসেবে সংজ্ঞায়িত করা হয়; যখন সেই অর্ডারটি বন্ধ করা হয় তখন এটি একটি রাউন্ড টার্ন লট হয়ে যায়।
- কোনো ইন্স্ট্রুমেন্টের চুক্তির আকার ট্রেডিং পরিমাণ হিসেবে একবার অর্ডার খোলার সময় (রাউন্ড লট) এবং আরেকবার অর্ডারটি বন্ধ করার সময় হিসাব করা হয় (রাউন্ড-টার্ন লট)।
একটি সম্পূর্ণ ট্রেড করা অর্ডার (খোলা ও বন্ধ) আপনার ট্রেডিং পরিমাণে ট্রেডিং ইন্সট্রুমেন্টের চুক্তির আকার দ্বিগুণ করে।
গণনার উদাহরণ:
- USDJPY-এর 1টি খোলা লট আপনার ট্রেডিং পরিমাণে 100,000 USD যোগ করে।
- 1 লট খোলা USDJPY বন্ধ করার পর সেটি 1 রাউন্ড টার্ন লট হয়ে যায় এবং সেটি আপনার ট্রেডিং পরিমাণে 200,000 USD যোগ করে।
- তাই ট্রেডিং পরিমাণের মানদণ্ড হিসেবে 1.5 মিলিয়ন USD অর্জন করতে (উদাহরণস্বরূপ), শুধু সম্পূর্ণভাবে ট্রেড করা 7.5 USDJPY লট প্রয়োজন।
ট্রেডিং ইন্সট্রুমেন্ট অনুসারে সম্পূর্ণরূপে ট্রেড করা কত লট প্রয়োজন তা হিসাব করতে শুধু নিম্নোক্ত ফর্মুলা ব্যবহার করুন:
সম্পূর্ণরূপে ট্রেড করা লট = ((USD-তে ট্রেডের পরিমাণ/ মূল মুদ্রা থেকে USD রেট) / চুক্তির আকার) / 2
এই হিসাব যেকোনো ট্রেডিং ইন্স্ট্রুমেন্টে প্রয়োগ করা যায়, যেমন নিচে USD 1.5 মিলিয়ন ট্রেডিং পরিমাণের একটি উদাহরণ দেখানো হয়েছে:
- ক্রিপ্টোকারেন্সি: BTCUSD-এর মূল্য = 30,000 হলে, ((1,500,000 / 30,000) / 1) / 2 = 25 রাউন্ড টার্ন লট।
- ফরেক্স: EURUSD-এর মূল্য = 1.07 হলে, ((1,500,000 / 1.07) / 100,000) / 2 = 7 রাউন্ড টার্ন লট।
- সূচক: চুক্তির আকার 26,000 হলে USD-এর বিপরীতে JPY225 যদি 0.0078 হয়, তাহলে ((1,500,000 / 0.0078) / 26,000) / 2 = 3,700 রাউন্ড-টার্ন লট।
- স্টক: যদি TSLA শেয়ারের মূল্য 116 USD হয়, তাহলে ((1,500,000 / 116) / 100) / 2 = 64.5 রাউন্ড-টার্ন লট।
- জ্বালানি: যদি UKOIL-এর মূল্য 84 USD হয়, তাহলে ((1,500,000 / 84) / 1,000) / 2 = 9 রাউন্ড-টার্ন লট।
এই উদাহরণগুলিতে, Exness VPS-এর জন্য যোগ্য হতে কেবল রাউন্ড টার্ন লট পরিমাণটি 30 ক্যালেন্ডার দিনের মধ্যে ট্রেড করা আবশ্যক (পাশাপাশি সামগ্রিক অ্যাকাউন্ট ব্যালেন্স 500 থেকে 1,999 USD-এর মধ্যে থাকা আবশ্যক)। লটগুলিকে USD-তে রূপান্তরিত করার জন্য অর্ডারের সময় মূল মুদ্রার মিড প্রাইস (বিড ও আস্কের মাঝামাঝি) বিবেচনা করুন।
কীভাবে প্রয়োগ করবেন
+- আপনার পার্সোনাল এরিয়া (PA)-তে লগ ইন করুন।
- বাম পাশের মেনুতে থাকা Exness বেনিফিট -এ ক্লিক করুন।
- ভার্চুয়াল প্রাইভেট সার্ভার নির্বাচন করুন।
- আপনি মানদণ্ড পূরণ করলে, আপনি একটি নিশ্চিতকরণ দেখতে পাবেন।
- VPS হোস্টিংয়ের অনুরোধ করুন-এ ক্লিক করুন।
- উপলভ্য ট্রেডিং টার্মিনালের সংখ্যা, অপারেটিং সিস্টেমের ভাষা এবং VPS সার্ভারের অবস্থান নির্বাচন করুন, তারপর নিশ্চিত করতে VPS হোস্টিং অর্ডার করুন-এ ক্লিক করুন।
- দ্রষ্টব্য: VPS পুনরায় ইনস্টল না করে ট্রেডিং টার্মিনালের পরিমাণ এবং ভাষা পরিবর্তন করা যাবে না। অবস্থান পরিবর্তন করতে, সার্ভার মুছে ফেলুন এবং VPS হোস্টিংয়ের অনুরোধ করুন বিকল্পগুলি (ধাপ 5) আবার ব্যবহার করুন।
- সম্মত হোন এবং চালিয়ে যান-এ ক্লিক করে VPS ব্যবহারকারীর চুক্তির সাথে সম্মত হোন।
- Exness VPS-এর জন্য আপনার আবেদন এখন জমা দেওয়া হয়েছে। আপনার অনুরোধের স্ট্যাটাস দেখতে এখানে ফিরে আসুন। যখন এটি “অনলাইন” দেখাবে, তখন এটি ব্যবহার করার জন্য প্রস্তুত।
কীভাবে সংযোগ করবেন
+Exness VPS-এর জন্য আপনার আবেদন সম্পূর্ণ হলে আপনার পার্সোনাল এরিয়া (PA)-তে এটি অনলাইন হিসেবে প্রদর্শিত হবে এবং তারপর আপনি Exness VPS-এ সংযুক্ত হতে পারবেন।
- আপনার পার্সোনাল এরিয়া (PA)-তে লগ ইন করুন।
- বাম পাশের Exness-এর সুবিধাসমূহ মেনুতে ক্লিক করুন।
- ভার্চুয়াল প্রাইভেট সার্ভার ট্যাব খুলুন।
- ভার্চুয়াল প্রাইভেট সার্ভার হেডারের পাশে, নিশ্চিত করুন যে Exness VPS-টি অনলাইন আছে।
- লগইন-এ ক্লিক করুন।
- একটি পপ-আপে আপনার Exness VPS-এর ক্রেডেনশিয়াল প্রদর্শিত হবে (VPS-এর ঠিকানা, VPS-এর লগইন, এবং VPS-এর পাসওয়ার্ড)।
- VPS সংযোগ সংক্রান্ত নির্দেশাবলী অনুসরণ করুন-এ ক্লিক করুন এবং স্ক্রীনে প্রদর্শিত নির্দেশাবলী অনুসরণ করুন।
- নির্দেশাবলী সম্পন্ন করার পর, আপনি Exness VPS-এর সাথে সংযুক্ত হয়ে যাবেন।
ট্রেডিংয়ের জন্য Exness VPS ব্যবহার করার আগে, আমরা আপনাকে প্রথমে একটি অনন্য পাসওয়ার্ড সেট করার জোরালো পরামর্শ দিচ্ছি।
Exness Trade-এর জন্য
Exness ট্রেড-এর সাথে সংযুক্ত করতে:
- Exness Trade অ্যাপটি খুলুন।
- প্রোফাইল ট্যবে ট্যাপ করুন।
- VPS বিকল্পটি নির্বাচন করুন।
- আপনার Exness VPS-এর ক্রেডেনশিয়াল খুঁজতে ওয়েব সংস্করণের জন্য উপরে বর্ণিত অনুরূপ ধাপগুলো অনুসরণ করুন।
Windows-এর জন্য
Remote Desktop অ্যাপটি ডাউনলোড বা ইনস্টলেশনের জন্য আর উপলভ্য নাও থাকতে পারে। Remote Desktop Connection অ্যাপটি আগে থেকেই ইনস্টল করা থাকলে ব্যবহারকারীরা সেটি ব্যবহার করতে পারবেন অথবা Windows অ্যাপ ব্যবহার করতে পারবেন।
Windows-ভিত্তিক ডিভাইসে কীভাবে সংযুক্ত করতে হবে তা এখানে দেওয়া হল:
- স্টার্ট মেনুতে Remote Desktop Connection লিখুন এবং তারপর প্রোগ্রামটি চালু করুন।
- প্রয়োজনীয় ঘরে VPS-এর ঠিকানাটি (উপরে 6 নম্বর ধাপে দেখানো হয়েছে) লিখুন।
- আপনি এক্সপার্ট অ্যাডভাইজর (EA) ব্যবহার করার পরিকল্পনা করে থাকলে, সামনে এগিয়ে যাওয়ার আগে এই অতিরিক্ত ধাপগুলি অনুসরণ করুন:
- রিমোট ডেস্কটপ সংযোগ উইন্ডোতে থাকা বিকল্পগুলি দেখান-এ ক্লিক করুন।
- লোকাল রিসোর্স ট্যাব খুঁজুন। লোকাল ডিভাইস এবং রিসোর্স-এর অধীনে, আরও নির্বাচন করুন। দ্রষ্টব্য: আমরা কখনই VPS-এ সংরক্ষিত আপনার ব্যক্তিগত ফাইলগুলি অ্যাক্সেস করব না।
- আপনার এক্সপার্ট অ্যাডভাইজরগুলি (EA) যেখানে রয়েছে সেই ফাইল পাথের সবচেয়ে কাছের বক্সটিতে টিক দিন, তারপর ঠিক আছে-তে ক্লিক করুন।
- এখন সংযুক্ত করুন-এ ক্লিক করুন।
- VPS লগইন ও VPS পাসওয়ার্ড (উপরে 6টি ধাপে দেখানো হয়েছে) লিখুন এবং ঠিক আছে-তে ক্লিক করে ক্রেডেনশিয়াল নিশ্চিত করুন।
Windows অ্যাপে:
- 'শুরু করুন' মেনু থেকে Windows অ্যাপ অ্যাপ্লিকেশনটি চালান।
- এরপর, PC যোগ করুন-এ ক্লিক করুন।
- PC-এর নামের এন্ট্রিতে VPS-এর ঠিকানা (উপরে ধাপ 6-এ দেখানো হয়েছে) লিখুন।
- ব্যবহারকারী অ্যাকাউন্ট ড্রপ-ডাউন থেকে ব্যবহারকারী অ্যাকাউন্ট যোগ করুন নির্বাচন করুন।
- VPS লগইন এবং VPS পাসওয়ার্ড (উপরে ধাপ 6-এ দেখানো হয়েছে) লিখুন এবং যোগ করুন-এ ক্লিক করে ক্রেডেনশিয়াল নিশ্চিত করুন।
- এই সেটআপটি সম্পূর্ণ করতে যোগ করুন-এ ক্লিক করুন।
- Windows অ্যাপে এই রিমোট PC-টি নির্বাচন করুন এবং চালান। যদি কোনো নিশ্চিতকরণ বার্তা দেখানো হয়, তাহলে চালিয়ে যান-এ ক্লিক করুন।
Mac-এর জন্য
Mac-ভিত্তিক ডিভাইসের সাথে কীভাবে সংযোগ করবেন তা এখানে দেখুন।
- App Store থেকে Microsoft Remote Desktop অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন।
- অ্যাপ্লিকেশনটি চালু করুন এবং PC যোগ করুন-তে ক্লিক করুন।
- PC-এর নাম ঘরে VPS-এর ঠিকানাটি (উপরে ধাপ 6-এ দেখানো হয়েছে) লিখুন।
- ব্যবহারকারী অ্যাকাউন্ট ড্রপ-ডাউন থেকে ব্যবহারকারী অ্যাকাউন্ট যোগ করুন নির্বাচন করুন।
- VPS লগইন এবং VPS পাসওয়ার্ড (উপরে 6 টি ধাপে দেখানো হয়েছে) লিখুন এবং যোগ করুন-এ ক্লিক করে ক্রেডেনশিয়াল নিশ্চিত করুন।
- এই সেটআপটি সম্পূর্ণ করতে যোগ করুন -এ ক্লিক করুন।
- Microsoft Remote Desktop অ্যাপে এই রিমোট PC-টি নির্বাচন করুন এবং সেটি চালান। নিশ্চিতকরণ বার্তা প্রদর্শিত হলে চালিয়ে যান-এ ক্লিক করুন।
আপনি যদি Exness VPS ক্রেডেনশিয়াল বেশ কয়েকবার ভুলভাবে লিখেন, তাহলে আপনার IP ঠিকানা সাময়িকভাবে VPS পরিষেবা থেকে ফ্রিজ হয়ে যাবে; আবার চেষ্টা করার আগে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করুন।
যদিও যেকোনো MT-ভিত্তিক ট্রেডিং অ্যাকাউন্ট দিয়ে VPS-এ লগ ইন করা সম্ভব, তবুও আপনার নিজস্ব ট্রেডিং অ্যাকাউন্টগুলোর জন্য Exness VPS ব্যবহার করার জোরালো পরামর্শ দেওয়া হচ্ছে। আরও তথ্যের জন্য অনুগ্রহ করে Exness VPS ব্যবহারের শর্তাবলী দেখুন।
VPS রিস্টার্ট/রিবুট করা
+VPS রিস্টার্ট করে VPS পারফরম্যান্স সংক্রান্ত সমস্যা সমাধান করা যেতে পারে; আমাদের VPS সংক্রান্ত সমস্যা সমাধানের বিষয়গুলি-এর জন্য লিঙ্কটি অনুসরণ করুন।
VPS রিস্টার্ট করার সময় ট্রেডিং সংক্রান্ত তথ্যের ক্ষতি রোধ করতে, কোনো স্বয়ংক্রিয়-ট্রেডিং সেটিংস থাকলে তা নিষ্ক্রিয় করুন এবং রিবুট সম্পূর্ণ হওয়ার পরে সেগুলি চালু করুন বা এক্সপার্ট অ্যাডভাইজরের বর্তমান স্ট্যাটাস নিরীক্ষণ করুন।
আপনার পার্সোনাল এরিয়া থেকে রিস্টার্ট করতে:
- আপনার পার্সোনাল এরিয়া (PA)-তে লগ ইন করুন।
- বাম পাশের Exness-এর সুবিধাসমূহ মেনুতে ক্লিক করুন।
- ভার্চুয়াল প্রাইভেট সার্ভার ট্যাব খুলুন।
- রিবুট-এ ক্লিক করুন এবং তারপর রিবুট অ্যাকশনটি নিশ্চিত করুন।
- VPS সার্ভার এখন রিবুট হবে।
লগ ইন থাকা অবস্থায় রিস্টার্ট করতে:
- স্টার্ট (উইন্ডোজ আইকন)-এ ক্লিক করুন.
- পাওয়ার বোতামে ক্লিক করুন এবং রিস্টার্ট নির্বাচন করুন.
VPS রিস্টার্ট করার পর, VPS-এ ইনস্টল করা ট্রেডিং প্ল্যাটফর্মে নতুন অর্ডারের অনুরোধ, অর্ডার পরিবর্তন এবং অর্ডার বাতিল করা সম্ভব নয়। তবে, যেকোনো এক্সপার্ট অ্যাডভাইজর (EA) চলতে থাকলে খোলা অর্ডারগুলি সক্রিয় থাকবে।
VPS মুছে ফেলা
+আপনি আপনার VPS মুছে ফেললে, এক্সপার্ট অ্যাডভাইজর সহ ব্যবহারকারীর সব ডেটা সিস্টেম থেকে মুছে ফেলা হবে। এই প্রক্রিয়াটি অপরিবর্তনীয়, তবে এটি ফ্যাক্টরি রিসেট হিসেবে কাজে লাগতে পারে।
- আপনার পার্সোনাল এরিয়া (PA)-তে লগ ইন করুন।
- বাম পাশের Exness-এর সুবিধাসমূহ মেনুতে ক্লিক করুন।
- ভার্চুয়াল প্রাইভেট সার্ভার ট্যাব খুলুন।
- 3-ডট আইকন-এ (রিবুট বোতামের পাশে) ক্লিক করুন, তারপর সার্ভার মুছে ফেলুন নির্বাচন করুন।
- আপনি সার্ভারটি মুছে দিতে চান তা নিশ্চিত করুন।
VPS পুনরায় ইনস্টল করা
+VPS পুনরায় ইনস্টল করলে ব্যবহারকারীরা VPS-এ অন্তর্ভুক্ত ট্রেডিং প্ল্যাটফর্মের সংখ্যা ও VPS-এর ডিফল্ট ভাষা পুনরায় কনফিগার করতে পারবেন এবং এটি কিছু VPS-সংক্রান্ত সমস্যা সমাধানে সহায়তা করবে।
প্রথমে স্ক্রিপ্ট এবং এক্সপার্ট অ্যাডভাইজর (EA) সহ আপনার ডেটা ব্যাক আপ করুন এবং তারপর:
- আপনার পার্সোনাল এরিয়া (PA)-তে লগ ইন করুন।
- Exness বেনিফিট খুলুন এবং ভার্চুয়াল প্রাইভেট সার্ভার নির্বাচন করুন।
- রিবুট বাটনের পাশে থাকা 3-ডট-এ (উপরের ডান কোণায়) ক্লিক করুন।
- আপনার পছন্দের ভাষা এবং ইনস্টল করার জন্য টার্মিনালের সংখ্যা বেছে নিন।
- সম্পন্ন হয়ে গেলে, VPS পুনরায় ইনস্টল করুন নির্বাচন করুন (সব ডেটা মুছে ফেলা হবে, তাই ব্যাকআপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল)।
যদি এই ধাপগুলি কাজ না করে, তাহলে আরও সহায়তার জন্য অনুগ্রহ করে সাপোর্ট হাবে একটি টিকিট খুলুন।
অ্যাক্সেস হারানো
+আপনি 30 দিনের সময়সীমা, 90 দিনের সময়সীমা অথবা 180 দিনের সময়সীমা-এর মধ্যে নির্দিষ্ট ট্রেডিং পরিমাণ (বা যেকোনো মুদ্রা/অ্যাসেটের সমতুল্য) পূরণ করতে ব্যর্থ হলে Exness VPS-এ অ্যাক্সেস হারাবেন। অ্যাকাউন্টের জন্য প্রয়োজনীয় ট্রেডিং পরিমাণ নিশ্চিত করতে আপনার পার্সোনাল এরিয়া (PA) -তে লগ ইন করুন।
শুধু আসল অ্যাকাউন্ট-এর অর্ডারগুলি ট্রেডিং পরিমাণ সংক্রান্ত মানদণ্ড হিসাব করার ক্ষেত্রে বিবেচনা করা হয়, ডেমো অ্যাকাউন্টগুলির নয়।
Exness VPS অ্যাক্সেস রাখার জন্য শুধুমাত্র একটি সময়কালের মানদণ্ড প্রয়োজন।
- আপনি টানা 30 ক্যালেন্ডার দিন ট্রেডিং পরিমাণ সংক্রান্ত মানদণ্ডের যেকোনোটি পূরণ করতে না পারলে আপনার VPS পরিসমাপ্ত করা হবে, একইসাথে সব VPS ইউজার ডেটা পরিস্কার করা হবে এবং তা পুনরুদ্ধার করার যোগ্য থাকবে না।
- Exness VPS ব্যবহারের শর্তাবলী লঙ্ঘন করলে Exness VPS-এ অ্যাক্সেস হারাতে পারেন।
VPS-এর নিষ্ক্রিয়তার সতর্কবার্তাগুলি টানা 30 ক্যালেন্ডার দিন ধরে নির্দিষ্ট বিরতিতে পাঠানো হয় (বিশেষ করে 20, 28, 29 এবং 30 তম দিনে)। তারপরও প্রয়োজনীয় মানদণ্ডগুলি পূরণ না করা হলে, VPS স্থগিত করা হবে। পেন্ডিং অর্ডার মোট ট্রেডিং ভলিউমে যুক্ত হয় না।
নিষ্ক্রিয় / অকার্যকর VPS
নিম্নোক্ত মানদণ্ড পূরণ না হলে আপনি অ্যাক্সেস হারাতে পারেন:
- আপনাকে অবশ্যই VPS প্রদান করার 5 দিনের মধ্যে VPS-যুক্ত ট্রেডিং অ্যাকাউন্ট ব্যবহার করে VPS থেকে লগ ইন করে ট্রেড করতে হবে। VPS বন্ধ হওয়ার 3 এবং 5 দিন পূর্বে আপনি সতর্কবার্তা পাবেন (পেন্ডিং অর্ডার হিসাব করা হয় না)।
- আপনাকে অবশ্যই প্রতি 30 দিনে অন্তত একবার VPS থেকে লগ ইন করে ট্রেড করতে হবে, অন্যথায় আপনি 90 বা 180 দিনের মানদণ্ড পূরণ করলেও VPS বন্ধ করে দেওয়া হবে। আপনি VPS বন্ধ হওয়ার আগে 27তম এবং 30তম দিনে সতর্কবার্তা পাবেন (এতে পেন্ডিং অর্ডার হিসাব করা হবে না)।
উদাহরণ:
1লা জুন VPS ইস্যু করা হয়েছে:
- গ্রাহক 4 জুন (VPS ইস্যু করার তারিখ থেকে 5 দিনের মধ্যে) VPS ব্যবহার করে লগ ইন ও ট্রেড করেন।
- গ্রাহককে অবশ্যই 5 জুন থেকে 4 জুলাইয়ের মধ্যে (VPS থেকে সর্বশেষ ট্রেডের 30 দিন পর) VPS ব্যবহার করে আবার লগ ইন করে ট্রেড করতে হবে এবং পরবর্তীতেও এই ব্যবধান অনুসরণ করতে হবে।
Exness VPS পুনরুদ্ধার করা
+আপনি আপনার সুবিধামতো যেকোনো সময় Exness VPS-এর জন্য আবার আবেদন করতে পারবেন, তবে আপনাকে অবশ্যই যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে এবং Exness VPS-এর জন্য আবেদন করতে একই ধাপ অনুসরণ করতে হবে। ক্লিক করুন।
Exness VPS-এর জন্য পুনরায় আবেদন করার সময় যোগ্যতার মানদণ্ড হিসেবে শুধু ট্রেডিং পরিমাণ বিবেচনা করা হয়।
Exness VPS বন্ধ হয়ে গেলে ভার্চুয়াল কম্পিউটারে থাকা ব্যবহারকারীর সব ডেটা মুছে ফেলা হয়, যার মধ্যে সংরক্ষিত যেকোনো এক্সপার্ট অ্যাডভাইজর, পছন্দের টাইমজোন এবং কাস্টম পাসওয়ার্ড অন্তর্ভুক্ত রয়েছে। ব্যবহারকারীর ডেটা ফিরিয়ে আনা যাবে না এবং এটি স্থায়ীভাবে হারিয়ে যাবে।
Exness VPS আপডেট করা
+আপনার VPS আপডেট রাখলে তা স্থিতিশীলতা, নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করতে সহায়তা করবে। Windows ডিভাইসের ক্ষেত্রে, আপনার VPS আপডেট করার পদ্ধতি নিম্নরূপ:
- শুরু করুন বোতামে ক্লিক করুন।
- সেটিংস আইকন (গিয়ার চিহ্ন) নির্বাচন করুন।
- আপডেট ও নিরাপত্তা -এ ক্লিক করুন।
- এখনই ইনস্টল করুন-এ ক্লিক করুন এবং আপডেট প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে দিন।