আপনি যদি নিবন্ধন, প্রোফাইল যাচাইকরণ বা আপনার অ্যাকাউন্টে লগ ইন করার সময় কোনো সমস্যার সম্মুখীন হন তবে আমাদের কাছে সাধারণ বিষয়সমূহের একটি তালিকা রয়েছে যা আপনাকে সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে।
আমি কেন Exness অ্যাকাউন্ট নিবন্ধন করতে পারছি না?
+Exness অ্যাকাউন্টের নিবন্ধন সম্পূর্ণ করতে আপনার কাছে কেবল একটি কার্যকর ইমেল ঠিকানা এবং আপনার বসবাসের ব্যবহার করা যায় এমন ফোন নম্বর থাকতে হবে। প্রথমদিকে, কেবল একটি ইমেল ঠিকানা এবং আপনার তৈরি একটি পাসওয়ার্ড দিয়ে পার্সোনাল এরিয়া (PA) সেট আপ হবে; পরবর্তী পর্যায়ে অ্যাকাউন্টে একটি ফোন নম্বর যুক্ত করা হবে।
অ্যাকাউন্ট নিবন্ধন করার সময় কোনো সমস্যার সম্মুখীন হলে আপনি নিম্নলিখিত ত্রুটিগুলির মধ্যে যেকোনোটির মুখোমুখি হতে পারেন:
ইমেলটি ইতিমধ্যেই একটি অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত
+এই ত্রুটিটি দেখতে পাওয়ার মানে হল আপনি যে ইমেল ঠিকানাটি নিবন্ধন করতে ব্যবহার করছেন সেটি ইতোমধ্যেই Exness- এ নিবন্ধনের জন্য ব্যবহৃত হয়েছে এবং তা পুনরায় ব্যবহার করা যাবে না।
আপনি সম্ভবত Google সাইন-ইন ব্যবহার করেছেন এবং আগে লগ ইন করার জন্য এই ইমেল ঠিকানাটি বেছে নিয়েছেন।
এটি সমাধান করতে:
- আপনার পাসওয়ার্ড রিসেট করুন এবং পুরানো পার্সোনাল এরিয়া (PA) অ্যাক্সেস করার চেষ্টা করুন।
- একটি নতুন পার্সোনাল এরিয়া নিবন্ধন করতে আলাদা কোনো ইমেল ঠিকানা ব্যবহার করুন
একটি বৈধ ইমেল ঠিকানা লিখুন
+আপনার ইমেল ঠিকানাটি সঠিকভাবে লিখেছেন কিনা তা নিশ্চিত করুন, অজান্তেই কোনো অতিরিক্ত স্পেস বা অক্ষর প্রদান করবেন না। আপনি যদি সাইন ইন করার জন্য Google ব্যবহার করেন, তবে নিশ্চিত করুন যে ইমেইল ঠিকানাটি এখনও সক্রিয় আছে এবং ব্যবহৃত হচ্ছে।
আপনি যদি Exness-এ নিবন্ধন করার জন্য Google সাইন-ইন ব্যবহার করে থাকেন, তাহলে ইমেল যাচাইকরণ ধাপটি বাদ দেয়া হবে।
আপনি এই ত্রুটিটি দেখতে পেলে ঠিক কী পরিবর্তন/সমাধান করতে হবে সে সম্পর্কে নির্দেশনা পেতে ইমেল লেখার স্থানে আপনার কীবোর্ডের এন্টার বোতামটি চাপুন।
আমি কেন নিবন্ধন প্রক্রিয়ার সময় একটি পাসওয়ার্ড সেট করতে পারছি না?
+খুব সহজেই পাসওয়ার্ড সেট আপ অথবা রিসেট করুন। আপনার পার্সোনাল এরিয়া (PA)-এর পাসওয়ার্ড সেট আপ করার সময় আপনাকে যে মৌলিক বিষয়গুলি খেয়াল রাখতে হবে:
- 8-15টি অক্ষর থাকতে হবে
- বড় হাতের এবং ছোট হাতের উভয় অক্ষরই থাকতে হবে (বড় হাতের অক্ষরের উদাহরণ - A,Z; ছোট হাতের অক্ষরের উদাহরণ - a,z)
- সংখ্যা এবং ইংরেজি অক্ষরের মিশ্রণ হতে হবে (উদাহরণ - 123Happy)
- যদি বিশেষ অক্ষর যোগ করেন তবে আপনি নিম্নলিখিতগুলি থেকে বেছে নিতে পারেন: # [ ] ( ) @ $ & * ! ? | , . / \ ^ + - _
কোন প্রয়োজনীয়তাগুলি পূরণ করা হচ্ছে এবং কোনটি হচ্ছে না তা শনাক্ত করার জন্য ওয়েবসাইটটিতে একটি সহায়ক কালার-কোডিং ফিচার রয়েছে।
একবার আপনি একটি পাসওয়ার্ড লিখলে, প্রয়োজনীয়তাগুলি পূরণ হয়েছে/হয়নি তা নির্দেশ করার জন্য সেগুলি যথাক্রমে সবুজ বা লাল রঙে পরিবর্তিত হবে। সব আবশ্যকতা সবুজ রঙে প্রদর্শিত হলেই কেবল আপনি চালিয়ে যান-এ ক্লিক করতে পারবেন।
কিছু ক্ষেত্রে, আপনাকে চালিয়ে যান-এ ক্লিক করার আগে "আমি রোবট নই" ক্যাপচাটিতেও টিক দিতে বলা হতে পারে। একটি স্বীকৃত পাসওয়ার্ডের উদাহরণ হল Exness_123, কিন্তু এই ধরনের সহজ পাসওয়ার্ড ব্যবহার করা বাঞ্ছনীয় নয়।
আমি কেন যাচাইকরণ নথি আপলোড করতে পারছি না?
+যাচাইকরণ নথিসমূহ সহজে আপলোড করার বিষয়টি নিশ্চিত করতে এখানে কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে:
- POI (পরিচয়ের প্রমাণ) এবং POA (ঠিকানার প্রমাণ) যাচাইয়ের জন্য আপনার নথি জমা দেওয়ার আগে আপনার ইকোনোমিক প্রোফাইলটি পুরোপুরি সম্পূর্ণ করুন। POI এবং POA যাচাইকরণ*-এর জন্য আপনাকে দুটি আলাদা নথি প্রস্তুত করতে হবে। উদাহরণস্বরূপ, আপনি POI-এর জন্য আপনার পরিচয়পত্র ব্যবহার করলে POA যাচাইকরণের জন্য আপনাকে একটি ইউটিলিটি বিল (বিদ্যুৎ, গ্যাস, পানি) ব্যবহার করতে হবে।
- আপনার ফাইলের আকার 50 MB-এর বেশি হলে চলবে না। এই সীমা অতিক্রম করা হলে, নথি যাচাইকরণের জন্য আপলোড করা যাবে না।
- আপনি ইতোমধ্যেই একবার জমা দিয়েছেন: আপনি যদি ইতোমধ্যেই যাচাইকরণের জন্য কোনো নথি জমা দিয়ে থাকেন, তাহলে উক্ত জমাটি পর্যালোচনা না হওয়া পর্যন্ত আপনি আবার নতুন করে আপলোড করতে পারবেন না। একটি নতুন আপলোড করার আগে অনুগ্রহ করে আপনার নথির স্ট্যাটাস সম্পর্কিত ইমেইলের জন্য অপেক্ষা করুন। এছাড়াও আপনি আপনার পার্সোনাল এরিয়ার প্রধান স্ক্রিনের শীর্ষে যাচাইকরণ স্ট্যাটাস বার থেকে এটি দেখতে পারবেন।
- পর্যালোচনার জন্য POI এবং POA সংক্রান্ত নথি একসাথে জমা দেওয়া যাবে। আপনি চাইলে POA আপলোড করা এড়িয়ে যেতে পারেন এবং পরে এটি করতে পারেন, তবে, আমরা সুপারিশ করি যে যাচাইকরণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে আপনি একসাথে নথিগুলি জমা দিন।
*কিছু কিছু দেশের গ্রাহক একটি নথি ব্যবহার করে POI এবং POA উভয়ই যাচাই করতে পারেন।
কীভাবে আপনার প্রোফাইল সম্পূর্ণরূপে যাচাই করবেন, সে সম্পর্কে আরও পড়ুন।
আমি কেন আমার পার্সোনাল এরিয়ায় লগ ইন করতে পারছি না?
+আপনার PA-তে লগ ইন করতে না পারার সমস্যা সমাধানে আপনাকে সাহায্য করার জন্য এখানে একটি চেকলিস্ট রয়েছে।
ব্যবহারকারীর নাম চেক করা
পার্সোনাল এরিয়া-তে লগ ইন করার জন্য ব্যবহারকারীর নাম হল আপনার সম্পূর্ণ নিবন্ধিত ইমেইল অ্যাড্রেস। ব্যবহারকারীর নাম হিসাবে কোনো ট্রেডিং অ্যাকাউন্ট নম্বর বা আপনার নাম লিখবেন না।
পাসওয়ার্ড চেক করা
সফলভাবে লগ ইন করার জন্য আপনার সেট করা পার্সোনাল এরিয়া পাসওয়ার্ডটি সঠিক কিনা তা নিশ্চিত করুন। পাসওয়ার্ড লেখার সময়, নিশ্চিত করুন যে সেটিতে কোনো অতিরিক্ত স্পেস ও ভুল নেই এবং যেহেতু পাসওয়ার্ড কেস-সংবেদনশীল, তাই ক্যাপস লক চালু আছে কি না, তা দেখে নিন।
পাসওয়ার্ডটি ভুলে গেলে আপনি আপনার PA পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।
লগইন সমস্যার সমাধান
আপনার PA-তে লগ ইন করার সময়, সঠিক লগইন বিবরণ লেখার পরেও আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার ব্রাউজারের ক্যাশে এবং কুকি পরিষ্কার করুন এবং তারপর পুনরায় চেষ্টা করুন। বিকল্পভাবে, আপনি অন্য কোনো ব্রাউজার থেকে লগ ইন করার চেষ্টা করতে পারেন।
অ্যাকাউন্ট চেক করা
আপনি যদি ইতঃপূর্বে কোনো পার্সোনাল এরিয়া বন্ধের জন্য আবেদন করে থাকেন, তাহলে সেই PA আর পুনরুদ্ধার করা যাবে না। আপনি একটি নতুন পার্সোনাল এরিয়া নিবন্ধন করতে সেই ইমেল ঠিকানাটি ব্যবহারও করতে পারবেন না।
এমন একটি ইমেল ঠিকানা ব্যবহার করুন যা কোনো পার্সোনাল এরিয়া নিবন্ধন করতে কখনও ব্যবহৃত হয়নি এবং আবার চেষ্টা করুন।
আমরা আশা করি এটি আপনার সহায়ক বলে মনে হয়েছে। আপনি আরও কোনো সমস্যার সম্মুখীন হলে, অতিরিক্ত সহায়তার জন্য নির্দ্বিধায় সহায়তা হাবে একটি টিকিট তৈরি করুন।