ন্যূনতম পরিমাণ তহবিল দিয়ে ট্রেডিং শুরু করতে, আপনি একটি স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্টে সর্বনিম্ন ট্রেডিং পরিমাণ: সেন্ট লট; তাই আপনি খুব সহজেই যেকোনো উপলভ্য ইন্সট্রুমেন্টে ট্রেডিং শুরু করতে পারবেন।
এছাড়াও, আপনি একটি ডেমো অ্যাকাউন্ট খুলে ভার্চুয়াল তহবিল দিয়েও ট্রেডিং শুরু করতে পারেন, যা সম্পূর্ণ ফ্রি এবং আগ্রহী ট্রেডারদের অনুশীলনের জন্য খুবই উপকারী।
তবে, ট্রেডিং শুরু করার জন্য বাস্তবিকভাবে ন্যূনতম কি পরিমাণ তহবিল প্রয়োজন হবে তা বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, যার মধ্যে রয়েছে:
- আপনার ট্রেডিং অ্যাকাউন্টের ধরন।
- অর্থ জমা করার জন্য ব্যবহৃত পেমেন্ট পদ্ধতি।
- আঞ্চলিক প্রয়োজনীয়তা
- মার্কেটের অবস্থা
এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে নির্বাচিত ধরনের অ্যাকাউন্টের জন্য প্রথম জমা এবং পরবর্তী জমাগুলির ক্ষেত্রে ন্যূনতম জমার প্রয়োজনীয়তা ভিন্ন হতে পারে। প্রথমবার অর্থ জমা করার পরে, ন্যূনতম অর্থের পরিমাণ শুধুমাত্র নির্বাচিত পেমেন্ট পদ্ধতির উপর নির্ভর করে।
অ্যাকাউন্টের ধরন
নির্বাচিত পেমেন্ট পদ্ধতি এবং/অথবা ভৌগলিক অবস্থানের উপর ভিত্তি করে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট এবং স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রথম জমার ন্যূনতম প্রয়োজনীয়তা বেশ কম হয়ে থাকে। প্রফেশনাল ধরনের অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে প্রথমবার অন্ততপক্ষে 200 USD (আঞ্চলিক প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে) জমা করতে হয়।
এই নির্দিষ্ট বিষয়গুলো সম্পর্কে জানতে:
- আপনার পার্সোনাল এরিয়া (PA)-তে লগ ইন করুন এবং ট্রেডিং, তারপর অ্যাকাউন্ট-এ যান।
- অ্যাকাউন্টের ধরন অনুযায়ী প্রথমবারের ন্যূনতম জমার পরিমাণ দেখতে অ্যাকাউন্ট খুলুন-এ ক্লিক করুন।
পেমেন্ট পদ্ধতি
আপনার পার্সোনাল এরিয়াতে (PA) উপলভ্য প্রতিটি পেমেন্ট পদ্ধতির জন্য একটি ন্যূনতম জমার পরিমাণ নির্ধারিত থাকবে, যা আপনার ট্রেডিং অ্যাকাউন্টগুলিতে তহবিল জমা করার আগে অবশ্যই পূরণ করতে হবে। প্রত্যেকবার অর্থ জমা করার সময় এই সীমাগুলি প্রযোজ্য হবে। আপনার পার্সোনাল এরিয়ায় (PA) উপলভ্যতার উপর ভিত্তি করে পছন্দের পদ্ধতিটি বেছে নিন।
আঞ্চলিক প্রয়োজনীয়তা
কিছু অঞ্চলের ক্ষেত্রে প্রথমবার ন্যূনতম অর্থ জমার পরিমাণ এবং উপলভ্য পেমেন্ট পদ্ধতি পৃথক হতে পারে। আপনি যখন আপনার পার্সোনাল এরিয়াতে (PA) লগ ইন করবেন তখন এগুলি নিশ্চিত করে নেওয়া ভালো।
মার্কেটের অবস্থা
বর্তমান স্প্রেড এবং মার্জিনের প্রয়োজনীয়তার মতো মার্কেটের পরিস্থিতি ট্রেড করার জন্য বাস্তবিকভাবে প্রয়োজনীয় ন্যূনতম পরিমাণকে প্রভাবিত করতে পারে। মার্কেটের অবস্থার উপর ভিত্তি করে এই পরিবর্তনশীল শর্তগুলো ক্রমাগত পরিবর্তিত হতে থাকে। ট্রেড করার সময় এগুলি নিশ্চিত করে নেওয়াই সবচেয়ে ভালো পদ্ধতি। আপনি রিয়েল-টাইমে প্রয়োজনীয় মার্জিন হিসাব করতে চাইলে আমাদের সহায়ক বিনিয়োগ ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।