আপনি আপনার পার্সোনাল এরিয়া (PA)-এর শীর্ষে থাকা ব্যানার থেকে আপনার যাচাইকরণের স্ট্যাটাস দেখে নিতে পারবেন। আপনার নথি প্রত্যাখ্যান করা হলে, আপনি বিস্তারিত ব্যাখ্যা দেখতে পারেন।
আপনার পরিচয়ের প্রমাণ (POI) এবং ঠিকানার প্রমাণের (POA) নথি জমা দেওয়ার পর আপনি একটি ইমেল পাবেন এবং সেগুলি পর্যালোচনা করার পর পুনরায় আরেকটি ইমেল পাবেন। নথি যাচাইকরণের জন্য 24 ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।
আপনার পার্সোনাল এরিয়ার ব্যানারে নিচের যেকোনো একটি যাচাইকরণের স্ট্যাটাস দেখানো হতে পারে। প্রতিটি স্ট্যাটাসের অর্থ এখানে ব্যাখ্যা করা হলো।
-
কোনো যাচাইকরণের ধাপ সম্পন্ন হয়নি
আপনি যাচাইকরণ প্রক্রিয়া শুরু না করে থাকলে এই স্ট্যাটাসটি দেখানো হয়। এগিয়ে যেতে প্রোফাইল সম্পূর্ণ করুন-এ ক্লিক করুন। -
যাচাইকরণের একটি বা কয়েকটি ধাপ সম্পন্ন হয়েছে
আপনার ফোন, ইমেল ও ব্যক্তিগত তথ্য যাচাই করার পর এবং ইকোনোমিক প্রোফাইল সম্পূর্ণ করার পরে এই স্ট্যাটাসটি দেখানো হয়। অনুগ্রহ করে আপনার POI এবং POA সংক্রান্ত নথি আপলোড করতে এগিয়ে যান। -
POI জমা দেওয়া বা অনুমোদিত হয়েছে
আপনার POI জমা দেওয়া ও অনুমোদিত হওয়ার পর, অনুগ্রহ করে আপনার POA নথি আপলোড করুন। -
POI প্রত্যাখ্যান করা হয়েছে
সাময়িক প্রত্যাখ্যান: আপলোড করা নথিগুলি প্রত্যাখ্যান করা হয়েছিল, কারণ সেগুলি প্রয়োজনীয়তা পূরণ করেনি। অনুগ্রহ করে আপনার নথিগুলি আবার আপলোড করুন।
চূড়ান্ত প্রত্যাখ্যান: দশবার ব্যর্থ প্রচেষ্টার পরে, আপনি আর নথি আপলোড করতে পারবেন না। এগিয়ে যেতে অনুগ্রহ করে সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন।
-
POI অনুমোদিত এবং POA প্রত্যাখ্যাত
সাময়িক প্রত্যাখ্যান: আপলোড করা নথিগুলি প্রত্যাখ্যান করা হয়েছিল, কারণ সেগুলি প্রয়োজনীয়তা পূরণ করেনি। আবার আপনার নথি আপলোড করুন।
চূড়ান্ত প্রত্যাখ্যান: দশবার ব্যর্থ প্রচেষ্টার পরে, আপনি আর নথি আপলোড করতে পারবেন না। এগিয়ে যেতে অনুগ্রহ করে সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন।
-
যাচাইকৃত ব্যবহারকারী
আপনি আপনার প্রোফাইল সম্পূর্ণভাবে যাচাই করার পর এই স্ট্যাটাসটি দেখানো হয়।
প্রত্যাখ্যাত নথি নিয়ে কোনো সহায়তা প্রয়োজন? গ্রহণযোগ্য নথি, প্রত্যাখ্যানের সাধারণ কারণ এবং আমাদের প্রয়োজনীয়তা পূরণ করে এমন নথি কীভাবে জমা দিতে হয় সে সম্পর্কে জানতে আমাদের যাচাইকরণ নথির প্রয়োজনীয়তা নিবন্ধটি পড়ুন।