এটা কেন ঘটল?
MT4 বা MT5-এ লগইন করতে সমস্যা হওয়ার সবচেয়ে সাধারণ কারণ হলো ভুল ক্রেডেনশিয়াল দেওয়া, এতে করে " অনুমোদন ব্যর্থ হয়েছে " অথবা " অকার্যকর অ্যাকাউন্ট " জনিত ত্রুটির বার্তা প্রদর্শিত হবে। আরেকটি সম্ভাব্য কারণ হতে পারে সংযোগজনিত সমস্যা, যার ফলে " সাধারণ ত্রুটি " অথবা " কোনো সংযোগ নেই " ধরনের ত্রুটির বার্তা দেখা দিতে পারে, কিংবা "নেটিং" মোডে ট্রেডিং-সংক্রান্ত সমস্যা হতে পারে।
এই ত্রুটি কীভাবে সমাধান করা যায়?
ভুল ক্রেডেনশিয়ালের ক্ষেত্রে:
- MT4 বা MT5-এ লগইন করার সময় ট্রেডিং অ্যাকাউন্ট নম্বর, ট্রেডিং পাসওয়ার্ড ও অ্যাকাউন্ট সার্ভার সহ প্রয়োজনীয় ক্রেডেনশিয়াল সঠিক আছে কি না নিশ্চিত করুন।
- নিশ্চিত করুন যে, আপনি একটি MT4-ভিত্তিক ট্রেডিং অ্যাকাউন্ট দিয়ে MT4 এবং MT5-ভিত্তিক ট্রেডিং অ্যাকাউন্ট দিয়ে MT5-এ লগ ইন করেছেন, অন্যথায় লগ ইন ব্যর্থ হবে।
আপনি যদি আপনার ট্রেডিং অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান, তাহলে সেটি রিসেট করতে পারবেন।
সংযোগ সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে:
- ট্রেডিং টার্মিনালের নিচের ডান দিকের কোণায় থাকা সংযোগ বারে ক্লিক করুন এবং সার্ভার পুনরায় স্ক্যান করুন-এ ক্লিক করুন। এতে সংযোগটি রিফ্রেশ হতে পারে এবং সমস্যার সমাধান হয়ে যেতে পারে।
- আপনার ইন্টারনেট সংযোগের গতি পরীক্ষা করে দেখুন।
- আপনার ইন্টারনেটের তারগুলি পরীক্ষা করুন অথবা কমপক্ষে 5 সেকেন্ডের জন্য বন্ধ রাখার পর আবার চালু করে আপনার মডেম/রাউটার রিসেট করুন।
- আপনি যদি একটি ফায়ারওয়াল ব্যবহার করেন, তাহলে এটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইন্টারনেট ট্রাফিক সীমিত বা ব্লক করে আপনার ট্রেডিং টার্মিনালের সাথে অবরোধ তৈরি করতে পারে। আপনার ট্রেডিং টার্মিনালকে ফায়ারওয়াল ও অ্যান্টিভাইরাস সফটওয়্যারের ব্যতিক্রম তালিকায় অন্তর্ভুক্ত করুন, আপনার ফায়ারওয়াল বা অ্যান্টিভাইরাস সফটওয়্যারকে পুরোপুরি নিষ্ক্রিয় করুন এবং এরপর আবার লগ ইন করে দেখুন সমস্যাটি সমাধান হয়েছে কিনা।
আপনি যদি আপনার ট্রেডিং অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান, তাহলে সেটি রিসেট করতে পারবেন।
আপনার MT প্ল্যাটফর্ম "নেটিং" মোডে থাকলে ট্রেডিং সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য এই ধাপগুলো ব্যবহার করুন।
সমস্যা সমাধানের অন্যান্য ধাপসমূহ:
- ট্রেডিং টার্মিনাল পুনরায় চালু করার চেষ্টা করুন।
- ট্রেডিং টার্মিনাল পুনরায় ইনস্টল করার চেষ্টা করুন।
এরপরও সমস্যাটি অব্যাহত থাকলে, সাহায্যের জন্য সাপোর্ট হাব-এ একটি টিকিট খুলুন।